২৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতকেও হারানো সম্ভব, বিশ্বাস বাংলাদেশ কোচের

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে শুভসূচনা পেয়েছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচে বাংলাদেশ কেমন খেলে, এ নিয়ে কৌতূলের শেষ নেই সমর্থকদের। প্রধান কোচ অবশ্য জানালেন ভারতকেও হারানো সম্ভব।

দ্বিতীয় ম্যাচের আগে আজ (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে আসেন ফিল সিমন্স। ভারতকে হারানোর বিষয়ে নিজেদের সামর্থ্যের কথা জানান তিনি। বাংলাদেশ কোচ অবশ্য স্পষ্ট করে বলেছেন ভারতকে ভুল করতে বাধ্য করবে টাইগাররা।

আরও পড়ুনঃ   রিজার্ভ সংকট ওভারনাইট যাবে না : গভর্নর

সিমন্স বলেন, ‘প্রত্যেকটা দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। পুরোটা আসলে ওই দিনের খেলার ওপর নির্ভর করে। ভারত আগে কী করেছে সেটা বড় বিষয় নয়। বুধবারে তারা কী করে সেটাই দেখার বিষয়। ম্যাচের ওই সাড়ে তিন ঘণ্টার ওপর সবকিছু নির্ভর করে। যতটা সম্ভব চেষ্টা করব নিজেদের সেরা খেলাটা খেলতে। পাশাপাশি আশা করি ভারতকে ভুল করতে বাধ্য করব। এভাবেই আপনি ম্যাচ জিততে পারেন।’

আরও পড়ুনঃ   ম্যাচ নয়, যেন প্রতিবাদের মঞ্চ, হালান্ডের রেকর্ডময় হ্যাটট্রিকে উড়ে গেল ইসরায়েল

আপাত দৃষ্টিতে কাগজে-কলমে এবং পরিসংখ্যানে বাংলাদেশ থেকে বেশ এগিয়ে ভারত। তবে শ্রীলঙ্কাকে হারানোর আত্মবিশ্বাস নিয়েই ভারতকে হারাতে চান সিমন্স, ‘দেখুন বিশ্বাস তো রাখতেই হবে। আমরা বসে এসব নিয়ে নিজেরা কথা বলেছি। আমাদের সবার মধ্যে ওই বিশ্বাসটা আছে যে আমাদের সুযোগ আছে। আমরা যদি ম্যাচের নিয়ন্ত্রণ পাই তাহলে সেটা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে। আমাদেরকে সুযোগগুলো কাজে লাগাতে হবে। ভারতের বিপক্ষে ম্যাচ জেতার সুযোগ আমাদের আছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST