১৭ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাকসু নির্বাচন: স্বচ্ছ ব্যালট বাক্সসহ ৬ দফা দাবি ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থীর

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ও হল সংসদ নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারসহ ছয় দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রদল সমর্থিত প্যানেল।

আজ বুধবার দুপুরে ছাত্রদল মনোনীত রাকসুর সহসভাপতি (ভিপি) প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর এসব দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে, ভোট গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার, ভুয়া ও জাল ভোট প্রতিরোধে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন, ডিজিটাল কারচুপি ও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ ঠেকাতে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা, ভোট চলাকালে বৈধ কার্ডধারী ছাড়া অন্য কারও ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, নির্বাচনে অবৈধ অর্থের প্রভাব প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আচরণবিধি সবার জন্য সমানভাবে পর্যবেক্ষণ ও বাস্তবায়ন করা।

আরও পড়ুনঃ   বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

দাবি প্রসঙ্গে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘নির্বাচনের দিন সাধারণ ভোটার ও নির্বাচন কমিশনের পাস ছাড়া কেউ যেন কেন্দ্রে প্রবেশ করতে না পারেন, তা আমরা বাস্তবায়ন করব। এ ছাড়া নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের প্রস্তুতি চলছে। বিশ্ববিদ্যালয় পরিবারের নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে সবাই আন্তরিকভাবে কাজ করছেন।’

আরও পড়ুনঃ   যাত্রীদের জিম্মি করে রেলের রানিং স্টাফদের কর্মসূচি দুঃখজনক : উপদেষ্টা

তফসিল অনুযায়ী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অ্যাকাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা ও ফল ঘোষণা করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST