১৬ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

উপদেষ্টা নূরজাহান আপার ক্যান্সার, সিঙ্গাপুরে চিকিৎসার বিষয় মানবিক: আসিফ

অনলাইন ডেস্ক : স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেছেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ক্যান্সারে আক্রান্ত। তিনি অনেক আগে থেকেই সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। এটি একটি মানবিক বিষয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমি যতদূর জানি নূরজাহান আপা (স্বাস্থ্য উপদেষ্টা) ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসা আজকে সিঙ্গাপুরে হচ্ছে না, অনেকদিন আগে থেকেই তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে আসছেন।

চিকিৎসার ধারাবাহিকতার কথা উল্লেখ করে তিনি বলেন, কেউ যদি ক্যান্সারে আক্রান্ত হন, উপদেষ্টা হওয়ার পর চিকিৎসার স্থান বা হাসপাতাল পরিবর্তন করতে পারবেন না। আমার মনে হয় এটি একটি মানবিক বিষয়। এটিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। চিকিৎসার ধারাবাহিকতা বজায় না রেখে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে গেলে অনেক জটিলতা তৈরি হয়, আপনারা সে বিষয়ে অবগত আছেন।

আরও পড়ুনঃ   আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া

তিনি আরও বলেন, আমি মনে করি এটি আমাদের সবার দায়িত্ব— যারা নীতিনির্ধারণের দায়িত্বে আছেন এবং ভবিষ্যতে আসবেন— দেশের চিকিৎসা ব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া, যাতে করে এসব দুরারোগ্য রোগের চিকিৎসা আমরা দেশেই পেতে পারি।

আরও পড়ুনঃ   সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন

অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে অনেকগুলো উদ্যোগ নিয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, চিকিৎসার ক্ষেত্রে আমরা একটি দেশের ওপর নির্ভরশীল ছিলাম। সেই জায়গা থেকে আপনারা জানেন, ইতোমধ্যে চীনের সহযোগিতায় কয়েকটি হাসপাতাল তৈরির প্রতিশ্রুতি এসেছে। এই কাজগুলো হয়ে গেলে আমরা স্বাস্থ্য খাতে আত্মনির্ভরশীল হব।

উল্লেখ্য, গতকাল সোমবার দিবাগত মধ্যরাতের ফ্লাইটে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি ১৭ সেপ্টেম্বর দিবাগত রাতে দেশে ফিরবেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST