৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

এবার নারী ক্রিকেটেও কাউন্সিলরশিপ দাবি

অনলাইন ডেস্ক : বর্তমান সময়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নারীদের আইসিসি স্ট্যাটাস রয়েছে। তবে নারী ক্রিকেটে বাংলাদেশের ক্লাবগুলোর বিসিবির কাউন্সিলরশিপ নেই। ফলে দল পরিচালনায় অনুদান এবং স্পন্সর পেতে বেগ পোহাতে হয় এসব ক্লাবকে। নারীদের নিয়ে দল গঠন করা সংগঠকরা দীর্ঘদিন ধরে আলাদাভাবে কাউন্সিলরশিপের দাবি তুলেছেন।

বিষয়টি বিসিবির গঠনতন্ত্রে না থাকায় এবারের নির্বাচনেও নারী ক্রিকেটে আলাদা কাউন্সিলরশিপ থাকছে না। সেজন্য পরিবর্তন আনতে হবে গঠনতন্ত্রে। গতকাল কোয়াবের নির্বাচন ঘিরে বিসিবি প্রাঙ্গণ ছিল আমেজে ভরা। তখন নারী ক্রিকেট ক্লাবগুলোর পক্ষ থেকে মানববন্ধন করে কাউন্সিলরশিপ দাবি করেছেন অনেকে।

আরও পড়ুনঃ   নওগাঁয় আলু ভোক্তাদের কাছে পৌঁছতে কেজি'তে ব্যবধান ১০ থেকে ১৫ টাকা

ঢাকাস্থ নারী ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের ব্যানারে প্রথম শ্রেণির কয়েকজন নারী ক্রিকেটারও সেখানে উপস্থিত ছিলেন। ক্লাবগুলোর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে জানিয়েও কোনো সমাধান পাননি তারা। পুরুষ ক্রিকেটে ক্লাবগুলোর কাউন্সিলরশিপ থাকলেও নারী ক্রিকেটে সেটি নেই। তাই এবারের নির্বাচনের আগেই কাউন্সিলরশিপ দেওয়ার দাবি তাদের।

গতকালের মানববন্ধন চোখে পড়েছে তামিম ইকবালেরও। তিনি হাত উঁচিয়ে তাতে সমর্থন জানিয়েছেন। এদিকে, কোয়াবের নবনির্বাচিত কমিটিতে জায়গা পেয়েছেন ক্রিকেটার রুমানা আহমেদ। তিনি জানিয়েছেন, নারী ক্রিকেট ক্লাবগুলোর কাউন্সিলরশিপ দেওয়া প্রয়োজন। কাউন্সিলরশিপ না থাকলে মূল্যায়নও কমে যায়। এজন্য অনেকে দল গঠনেও আগ্রহ দেখান না। যারা আন্দোলন করছেন, আশা করি সেটি সফল হোক। সব ক্লাবের কাউন্সিলরশিপ দেওয়া সম্ভব না হলেও অন্তত ৫-৬টা প্রথমসারির ক্লাবকে দেওয়া উচিত।

আরও পড়ুনঃ   পোষ্য কোটাধারীদের লাল কার্ড দেখালেন রাবি শিক্ষার্থীরা

বিসিবিতে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক এআর মনিরুজ্জামান, নড়াইল এক্সপ্রেস নারী ক্রিকেট দলের রুহুল আমিনসহ এ কে রয়েলস ক্লাব, লিজেন্ড ক্রিকেট ক্লাব, আব্দুল হাদি রতন স্মৃতি ক্রিকেট ক্লাব ও বুড়িগঙ্গা ক্রিকেট ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST