৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিশ্বরেকর্ড গড়লেন মেসি, খেলবেন না ইকুয়েডরের বিপক্ষে

অনলাইন ডেস্ক : ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলে ফেললেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এমনকি এটাই নিজ দেশের মাটিতে তার সর্বশেষ পেশাদার ম্যাচ হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। বিশেষ এই দিনে ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে নেমে জোড়া গোল করেছেন এলএমটেন। আর্জেন্টিনার ৩-০ গোলে জয়ের ম্যাচ দিয়ে তিনি একটি বিশ্বরেকর্ডও গড়েছেন।

আজ (শুক্রবার) ভোরে বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্তালে হাসি-কান্না মিশ্রিত অনুভূতি নিয়ে সপরিবারে হাজির হন মেসি। এরপর ৩৯ মিনিটে তার গোল দিয়ে শুরু এবং ৮০ মিনিটে ব্যক্তিগতভাবে দ্বিতীয় গোল তিনি আর্জেন্টিনার বড় জয় নিশ্চিত করেন। আগে থেকেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে সর্বোচ্চ গোলদাতা ছিলেন মেসি। আজ ১৯৪তম ম্যাচে পেয়ে গেলেন ১১৪তম গোল। অবশ্য মাঠে নেমেই এই মহাতারকা বাছাইয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার বিশ্বরেকর্ড গড়েন।

এতদিন বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ছিল ইকুয়েডরের ইভান হুর্তাদোর। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্যমতে, তিনি ৭১টি বাছাইয়ের ম্যাচ খেলেছেন। আজ তাকে ছাড়িয়ে ৭২তম ম্যাচ খেললেন মেসি। এর মধ্যে ৪৫ বার তিনি ঘরের মাঠে নেমেছিলেন। বিশ্বকাপ বাছাইয়ে ৭২ ম্যাচে মেসিরা জিতেছে ৪০টিতে। এ ছাড়া ২০ ম্যাচ ড্র এবং ১২টিতে হেরেছে। অবশ্য কনমেবল বলছে হুতার্দো ও মেসি সমান ৭২ ম্যাচ খেলেছেন বাছাইপর্বে।

আরও পড়ুনঃ   সব ধর্মের মানুষকে নিয়ে কাজ করছে সরকার: ধর্ম উপদেষ্টা

বিশ্বকাপ বাছাইর্বে সর্বোচ্চ ম্যাচ
লিওনেল মেসি – ৭২
ইভান হুর্তাদো – ৭২ (ইকুয়েডর)
পাউলো দ্য সিলভা – ৬৪ (প্যারাগুয়ে)
মার্সেলো মোরেনো মার্টিন্স – ৬৪ (বলিভিয়া)
ক্লদিও ব্রাভো ও অ্যালেক্সিস সানচেজ – ৬৩ (চিলি)

আর্জেন্টিনার জাতীয় দলের হিসাবে
লিওনেল মেসি – ৭২
আনহেল ডি মারিয়া – ৫২
নিকোলাস ওতামেন্ডি – ৫০
হাভিয়ের মাশ্চেরানো – ৪৯
রবার্তো আয়ালা – ৪০

এদিকে, ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে আরও একটি ম্যাচ বাকি আছে লাতিন অঞ্চল থেকে সবার আগে টিকিট নিশ্চিত করা আর্জেন্টিনার। আগামী বুধবার তারা শেষ ম্যাচে ইকুয়েডরের মাঠে তাদের মুখোমুখি হবে। তবে ওই ম্যাচে খেলবেন না মেসি। আজ ম্যাচশেষে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি সেটি নিশ্চিত করে বলেন, ‘আমি লিও’র সঙ্গে কথা বলেছি। সে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বলেছে– “আমি ইনজুরি থেকে ফিরেছি। পুরো ফিট হয়ে ওঠার জন্য ভ্রমণ এবং পরবর্তী ম্যাচ এড়াতে চাই। আমরা এমএলএসে খেলছি, সেটাই লক্ষ্য এখন। আশা করি এর ভেতর সেরে উঠব।”’

আরও পড়ুনঃ   হোটেল ডরচেস্টারে পৌঁছেছেন তারেক রহমান

সর্বশেষ এক মাসে পাওয়া শারীরিক সমস্যার কথা উল্লেখ করে মেসি জানিয়েছেন, ‘চোটের কারণে আমাকে ১৫ দিন দাঁড়িয়েই (কম দৌড়ানো অর্থে) কাটাতে হয়েছে, গতি কমে গিয়েছিল, আবার স্বাভাবিক অনুভব করছিলাম না…সামনে গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ আছে। আশা করি বছরের শেষটা ভালোভাবে শেষ করতে পারব এবং তারপর প্রি-সিজন ভালোভাবে শুরু করব।’

এ ছাড়া সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘সে ইকুয়েডরে ভ্রমণ করবে না। সে ক্লান্ত। আসলে আমার উচিত ছিল তাকে আগে উঠিয়ে নেওয়া। কিন্তু তার খেলার আবেগ ছিল এবং আমরা আগেই পুরো ম্যাচ খেলানোর ব্যাপারে কথা বলেছিলাম, তাই মাঠে থেকে গেছে। তার ওপর চাপ বেড়ে গেছে। ইকুয়েডরে যাচ্ছে না। প্রাপ্য বিশ্রামটা তাকে পরিবারকে নিয়েই কাটাতে হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’

এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, জর্ডানের বিদায়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ৬ জেলায় সেনা মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারের লক্ষ্য ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে কমিয়ে আনা : বাণিজ্যমন্ত্রী

১০

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

১২

রাজশাহী বিভাগের ২৭ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১৩

বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ

১৪

রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবার মৃত্যু

১৫

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

১৬

যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন : ভূমিমন্ত্রী

১৭

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা

১৯

মাদক নির্মূলে পরিবার ও সমাজের সমন্বিত আন্দোলন গড়ে তুলতে হবে : রাজশাহী জেলা প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST