৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাকসু নির্বাচনে প্রার্থী ৫১ বছরের মোর্শেদ

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রার্থী হয়েছেন চার কন্যার পিতা ও ৫১ বছর বয়সি শিক্ষার্থী শাহরিয়ার মোর্শেদ খান। বিশ্ববিদ্যালয়ের ৭২ বছরের ইতিহাসে এরকম ঘটনা আগে দেখা যায়নি।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোর্শেদ খান বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে প্রচার ও প্রকাশনা পদের জন্য মনোনয়নপত্র গ্রহণ করেন।

মনোনয়নপত্র নেওয়ার পর তিনি বলেন, “আমার বয়স এখন ৫১ বছর। রাকসুর প্রচার ও প্রকাশনা পদের জন্য মনোনয়নপত্র নিয়েছি। আমি আশাবাদী জিততে পারব, কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আমাকে চেনেন, ভালোবাসেন ও উৎসাহ দেন। জয়ী হলে সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করব।”

আরও পড়ুনঃ   রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অর্থের চেক হিসাব বিভাগে হস্তান্তর

মোর্শেদ খান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার দীর্ঘ যাত্রা নিয়ে বলেন, “২০০২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ছিলাম। তবে পারিবারিক কারণে পড়াশোনা বন্ধ করতে হয়। পরে বিভিন্ন কোম্পানিতে চাকরি করার পর মনে হলো আবার পড়াশোনা শুরু করা দরকার। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০১৭ সালে এসএসসি ও ২০২০ সালে এইচএসসি পরীক্ষার মাধ্যমে পুনরায় শিক্ষাজীবন শুরু করি। এরপর ২০২০-২১ শিক্ষাবর্ষে রাবিতে ভর্তি হই।”

আরও পড়ুনঃ   জয়পুরহাটে গভীর নলকূপের নৈশপ্রহরীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

তিনি তার ব্যক্তিজীবনও তুলে ধরেন, “আমি বিবাহিত, চার কন্যার পিতা। গত মাসে এক মেয়ের বিয়ে সম্পন্ন হয়েছে, সে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী। আমি হবিবুর রহমান হলের আবাসিক, আমার জামাই জিয়া হলের আবাসিক শিক্ষার্থী।”

মোর্শেদ খানের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার রাজাপুর গ্রামে।

এদিকে, বুধবারই শেষ হচ্ছে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র তোলার সময়। ডোপ টেস্টের সময়সীমাও একই দিনে শেষ হয়েছে। সকাল থেকে মনোনয়নপত্র গ্রহণ চলছে। এ পর্যন্ত সিনেটে দুজন ও কেন্দ্রীয় পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১০

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১২

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

১৫

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

১৬

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

১৭

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৯

স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিনিধিরা সরকারের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST