২৪ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

২০২৯ ক্লাব বিশ্বকাপ মাঠে গড়ানোর সময় জানালো ফিফা

অনলাইন ডেস্ক : ২০২৯ সালে যে ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, তা আগেই জানানো হয়েছিল। তবে সেই আসর কোন সময় আয়োজন করা হবে তা চূড়ান্ত ছিল না। অবশেষে চূড়ান্ত হয়েছে সেটাও। ফিফা ক্লাব বিশ্বকাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ২০২৯ সালের গ্রীষ্মে। আসরটি আয়োজনে কাতার আগ্রহী থাকলেও ফিফার এই সিদ্ধান্তে দেশটির আয়োজক হওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেল!

কাতারের স্বপ্ন ভাঙার মূল কারণ টুর্নামেন্টের সময়সূচি। এর আগে ২০২২ বিশ্বকাপে যেমনটি হয়েছিল, কাতারে আসর হলে টুর্নামেন্টটি গ্রীষ্মের পরিবর্তে শীতে সরাতে হতো। এতে ইউরোপীয় লিগগুলোর সঙ্গে সংঘাত তৈরি হওয়ার শঙ্কা ছিল। এ কারণে গ্রীষ্ম অর্থাৎ জুন-জুলাইয়ে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত কাতারের স্বাগতিক হওয়ার আশা প্রায় শেষ করে দিয়েছে।

আরও পড়ুনঃ   ব্যক্তির বিচার নয়, আমরা অপরাধের বিচার করতে চাই -অ্যাটর্নি জেনারেল

এরই মধ্যে মহাদেশীয় কনফেডারেশনগুলোকে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে ফিফা। যুক্তরাষ্ট্রে হওয়া এবারের ৩২ দলের টুর্নামেন্টের পর এবার আসর সম্প্রসারণের জোর আলোচনা চলছে। বড় ক্লাবগুলোর লবিংয়ের কারণে ২০২৯ সালে ৪৮ দলের ফরম্যাটে যাওয়ার দাবি জোরালো হলেও ফিফা এখনো ধাপে ধাপে দল বাড়ানোর বিষয়টি বিবেচনায় রেখেছে।

এখন পর্যন্ত স্পেন ও মরক্কো ২০২৯ ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে। ২০৩০ বিশ্বকাপও যৌথভাবে আয়োজন করবে এই দুই দেশ। পর্তুগাল সেই বিশ্বকাপের সহ-আয়োজক হলেও ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়ে তাদের আগ্রহ খুব একটা দেখা যায়নি। এদিকে খেলোয়াড়দের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ফিফা নতুন কাঠামো বিবেচনা করছে।

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টার বাণী, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়া সম্ভব

নতুন কাঠামো অনুসারে মূল পর্ব শুরুর আগে এক সপ্তাহের মধ্যে বাছাইপর্ব আয়োজন করা হবে। যেখানে জয়ী দলগুলো মূল টুর্নামেন্টে জায়গা করে নেবে। সবশেষ আসরে কনকাকাফের প্রতিনিধি নির্ধারণের জন্য শেষ মুহূর্তে লস অ্যাঞ্জেলেস এফসি ও ক্লাব আমেরিকার মধ্যে প্লে-অফ আয়োজন করা হয়েছিল। ভবিষ্যতে এমন জটিলতায় পড়তে চায় না ফিফা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১০

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১১

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১২

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৩

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৪

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

১৫

ভূমিমন্ত্রী দুই দিনের সফরে রাজশাহী আসবেন শুক্রবার

১৬

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা : স্বাস্থ্যমন্ত্রী

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে ১৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

১৮

রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান

১৯

নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST