২৪ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

হোজা নদীর যৌবন ফিরিয়ে দেওয়ার দাবি বাপা ও রক্ষা সংগ্রাম পরিষদের

স্টাফ রিপোর্টার : রাজশাহী হোজা নদীর যৌবন ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও রক্ষা সংগ্রাম পরিষদের রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। রবিবার বিকেলে রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. জামাত খান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হোজা নদীটি রাজশাহীর দুর্গাপুর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকায় মুসাখান নদে গিয়ে পড়েছে। এর দৈর্ঘ্য ২৬ কিলোমিটার। এক সময় নদীটি দিয়ে নৌকা চলাচল করত। নদীতে ধরা পড়ত প্রচুর মাছ। নদীর সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যেত। কিন্তু এখন এসব শুধুই অতীত। অপরিকল্পিতভাবে বিভিন্ন সময়ে নদীর উপর নির্ধারিত প্রস্থের তুলনায় অনেক ছোট দৈর্ঘ্যের ব্রিজ নির্মাণ করা হয়েছে, এতে নদীর স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। ময়লা-আবর্জনা ফেলায় নদীটি ভরাট হয়ে গেছে।

আরও পড়ুনঃ   রাজশাহীসহ ২৭ জেলায় ছড়িয়েছে রাসেলস ভাইপার, সচেতনতার তাগিদ গবেষকদের

বিজ্হপ্তিতে আরো বলা হয়, দখল-দূষণে হুমকির মুখে পড়েছে নদীটির অস্তিত্ব। এর মধ্যে ৯ কিলোমিটারেই পানির প্রবাহ নেই বললেই চলে। অনেক স্থান দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা। আবার ফলিয়ার বিল অংশে নদীর আড়াআড়ি বাঁধ দিয়ে পুকুর করে মাছ চাষ করা হচ্ছে।

আরও পড়ুনঃ   লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী

এছাড়াও পৌরসভার সিংগাবাজার অংশের নদীর দুই পাশে পৌর এলাকার সব ধরনের ময়লা-আবর্জনা ও বর্জ্য ফেলা হচ্ছে। এতে ওই সেতুর দুই পাশের অনেক জমি ভরাট হয়ে গেছে। কোনো বর্জ্য নদীতে ফেলার নিয়ম নেই। অথচ নদীতে বর্জ্য ফেলছে।

তারা দাবি করেন, নদীটার খনন দরকার, সেই সাথে নদীর সংযোগ খালগুলো পুনঃখনন করা হলে অত্র এলাকার জীববৈচিত্র্যে ব্যাপক প্রাণচঞ্চল্যতা ফিরে আসবে। সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ই পারবে হোজা নদীর যৌবন ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন ২৭ জুন

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে ইসকাফ সিরাপসহ ডিবির হাতে মাদক কারবারি গ্রেপ্তার

নগরীতে অ্যালকোহল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

রাবির সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া

১১

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনা বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

১২

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১৩

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

১৫

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

১৭

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

১৮

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

১৯

মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

২০

Design & Developed by: BD IT HOST