১২ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

কোহলিকে হটিয়ে টি-টোয়েন্টির শীর্ষ পাঁচে ওয়ার্নার

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও বর্তমানে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফেরিওয়ালায় পরিণত হয়েছেন সাবেক অষ্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার। তারই সুবাদে তিনি টি-টোয়েন্টিতে সবমিলিয়ে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় শীর্ষ পাঁচে উঠে গেছেন। এক্ষেত্রে সাবেক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকেও ছাড়িয়ে গেলেন ওয়ার্নার।

বর্তমানে ইংলিশ লিগ দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের হয়ে খেলছেন বাঁ-হাতি এই অজি ওপেনার। সেখানে আজ (মঙ্গলবার) ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ওয়ার্নার ৫১ বলে ১২ ও এক ছক্কায় ৭১ রান করেছেন। যা তাকে টি-টোয়েন্টির শীর্ষ রানসংগ্রাহক ব্যাটারদের তালিকায় স্থান দিয়েছে পাঁচ নম্বরে। জাতীয় দল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সবমিলিয়ে ৪১৯ ম্যাচ খেলেছেন ওয়ার্নার। যেখানে ১৪০.৪৫ স্ট্রাইকরেট ও ৩৬.৮ গড়ে তিনি ১৩ হাজার ৫৪৫ রান করেছেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী বাপ্পি ঢাকায় গ্রেফতার

এতদিন একই অবস্থানে ছিলেন কোহলি, দুই রান বেশি করে তাকে ছাড়িয়ে গেলেন অভিজ্ঞ অজি তারকা। ৪১৪ টি-টোয়েন্টিতে ১৩৪.৬৭ স্ট্রাইকরেট ও ৪১.৯২ গড়ে ১৩ হাজার ৫৪৩ রান করেন কোহলি। পেশাদার ক্রিকেট ছেড়ে দিলেও এখনও টি-টোয়েন্টিতে শীর্ষ রানসংগ্রাহক ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইল। ৪৬৩ ম্যাচে ১৪৪.৭৫ স্ট্রাইকরেট এবং ৩৬.২২ গড়ে তার রান ১৪ হাজার ৫৬২ রান। তালিকায় এরপর যথাক্রমে আছেন– কাইরন পোলার্ড (৭০৭ ম্যাচে ১৩৮৫৪ রান), অ্যালেক্স হেলস (৫০৩ ম্যাচে ১৩৮১৪ রান) ও শোয়েব মালিক (৫৫৭ ম্যাচে ১৩৫৭১ রান)।

তবে নিজের মাইলফলক গড়ার ম্যাচটিতে হেরেছে ওয়ার্নারের দল লন্ডন স্পিরিট। ম্যানচেস্টার অরিজিনালসের দেওয়া ১৬৪ রানের লক্ষ্য তাড়ায় তারা নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৫৩ রান করেছে। মূলত ওয়ার্নার ছাড়া বলার মতো রান করতে পারেননি লন্ডনের অন্য কোনো ব্যাটার। তার ৭১ রানের পর যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করে এসেছে কেইন উইলিয়ামসন ও জেমি ওভারটনের ব্যাটে। ম্যানচেস্টারের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন ইংলিশ পেসার জশ টাং।

আরও পড়ুনঃ   সাংবাদিক সুমন মাহমুদের মাকে দেখতে হাসপাতালে বিএনপি নেতারা

এর আগে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে প্রথমে ব্যাট করতে নেমে ম্যানচেস্টার নির্ধারিত ১০০ বলে ৬ উইকেটে ১৬৩ রান করে। তাদের পক্ষে জশ বাটলার সর্বোচ্চ ৪৬, ফিল সল্ট ৩১ ও বেন ম্যাককিনি ২৯ রান করেছেন। লন্ডনের পক্ষে ২টি করে উইকেট নেন ওলি স্টোন ও জেমি ওভারটন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১০

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১১

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১২

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৩

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৫

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৭

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৮

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৯

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

২০

Design & Developed by: BD IT HOST