১১ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

নির্বাচনে তরুণ ভোটারদের জন্য থাকবে আলাদা বুথ : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক : আগামী নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ তৈরি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১১ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র (ঢাকা-৩ আসনের ৩ নং ভোটকেন্দ্র) পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, আপনারা সবসময় আমাদের প্রশ্ন করেন দেশের আইন-শৃঙ্খলা ব্যবস্থা কেমন। এখানে আপনারা যারা আছেন তারা সমাজের উচ্চ শ্রেণির এবং সচেতন লোক। আপনাদের এখানে কন্ট্রোল করতে কতটুকু সমস্যা দেখেন। তাহলে দেশের পুরো ১৮ কোটি মানুষকে আইন-শৃঙ্খলা বাহিনীর আওতায় আনতে কি পরিমাণ কষ্ট তা হয়তো আপনারাও রিয়েলাইজ করতে পারছেন। আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমি র‌্যাব সদর দপ্তর পরিদর্শনে গিয়েছিলাম, আমি জেলখানা পরিদর্শনে আসছি, তারপর এখানে একটা ভোটকেন্দ্র হবে সেটা দেখার জন্য পরে একটা থানা পরিদর্শন করেছি। আমার এটা পরিদর্শনের উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন সরকার কিন্তু একটা নির্বাচনের ঘোষণা করেছে। তবে এবারের নির্বাচন যেন শান্তি-শৃঙ্খলা ও উৎসবমুখর পরিবেশে হয় এ বিষয়ে আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে।

আরও পড়ুনঃ   শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

উপদেষ্টা আরও বলেন, আপনারা জানেন নির্বাচন কিন্তু নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টের উপরে। প্রথম ফ্যাক্ট হচ্ছে যারা নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনে যারা অংশগ্রহণ করছে তারা যদি চায় নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক তাহলে নির্বাচনটা শান্তিপূর্ণ করা সুবিধা। তারপর নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশন একটা ফ্যাক্ট, আমাদের একটা ফ্যাক্ট। আর সবার উপরে হচ্ছে জনগণ। এখন নির্বাচন সুষ্ঠু করার জন্য যে পার্টিগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের সব ধরনের সহযোগিতা এবং জনগণের সহযোগিতা আমাদের দরকার। তাদের সহযোগিতা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা অনেক সময় কষ্টকর হয়ে যায়।

আরও পড়ুনঃ   তাসকিন-মুস্তাফিজের পেশাদারিত্ব নিয়ে যা বললেন ট্রেইনার

তিনি বলেন, আজকে এই কেন্দ্রটা পরিদর্শন করার উদ্দেশ্য হচ্ছে এবার আমরা চাইছি গত নির্বাচনে যারা ভোট দিতে পারে নাই বিশেষ করে ইয়াং ভোটাররা তাদের জন্য আমরা একটা আলাদা বুথ করার চেষ্টা করছি। মেয়েদের জন্য আলাদা বুথ থাকবে এবং ছেলেদের জন্য আলাদা বুথ থাকবে। এখানে ভোটটা যেন শান্তিপূর্ণভাবে হয় এজন্য আমাদের এটা পরিদর্শন করা। তারপর এখানে আসার উদ্দেশ্য হচ্ছে জেলখানার কয়েদিগুলো কেমন আছে, তারা কি অবস্থায় আছে, তাদের খাওয়ার মান উন্নত করা যায় কিনা, জীবনযাত্রার মান কেমন হচ্ছে এগুলো পরিদর্শন করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১১

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৫

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৬

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST