১০ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

দয়া করে আমাকে কাজের জন্য ডাকুন, আকুতি ক্যানসার আক্রান্ত হিনা খানের

অনলাইন ডেস্ক : মাত্র ৩৬ বছর বয়সে স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ছোট পর্দার অভিনেত্রী হিনা খান। ধারাবাহিকের জনপ্রিয়তা তো ছিলই, পাশাপাশি ‘বিগবস্‌’-এ যোগ দেওয়ায় বিশেষ পরিচিতি পেয়েছিলেন হিনা। কিন্তু সেই সব খ্যাতি, জৌলুস মাঝপথে ছেড়ে চিকিৎসায় সময় দিতে হয়েছিল তাকে।

গত এক বছর ধরে চিকিৎসার মধ্যেই রয়েছেন। প্রতিটি মুহূর্তের অভিজ্ঞতা তিনি তুলে ধরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা দেখে সাধারণ মানুষ তার লড়াই থেকে অনুপ্রাণিত হতে পারে।

হিনা নিজে হাতে নিজের মাথার রেশমি চুল কেটে ফেলেছিলেন, ক্যাথিটার হাতে হেঁটে গিয়েছেন হাসপাতালের কেবিনের দিকে— ভাগ করে নিয়েছিলেন সে সব ভিডিও। আবার বিয়েও করে ফেলেছেন এই অসুস্থতার মধ্যে।

আরও পড়ুনঃ   দুর্ঘটনার শিকার মেহের আফরোজ শাওন

দীর্ঘ দিনের সম্পর্ক তার রকি জয়সওয়ালের সঙ্গে। তাকেই বিয়ে করেছেন অভিনেত্রী। আর ছোট পর্দায় ফিরেছেনও রকির সঙ্গে জুটি বেঁধেই।

এক রিয়্যালিটি অনুষ্ঠান ‘পতি পত্নী অউর পঙ্গা’-তে তাদের দেখা যাচ্ছে এই মুহূর্তে। শোনা যাচ্ছে, এই অনুষ্ঠানে যোগ দেবেন বলেই নাকি তড়িঘড়ি বিয়ে করে ফেলেছেন তিনি। কিন্তু হিনার হাতে কাজ নেই।

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হিনা জানান, অসুস্থতার জন্য অনেক কাজ ছেড়ে দিতে হয়েছিল। এখন তিনি ক্রমশ সুস্থ হয়ে উঠছেন। কিন্তু বুঝতে পারছেন কেউ তাকে কাজের জন্য ডাকছে না।

অভিনেত্রী বলেন, “আমি কাজ করতে চাই। কেউ আমাকে সরাসরি বলেননি, ‘তুমি এখনও পুরোপুরি সুস্থ নও’। কিন্তু আমি বুঝতে পারি, মানুষ ইতস্তত বোধ করছে আমার অসুস্থতার কারণে।”

আরও পড়ুনঃ   মনটা একটা ট্র্যাপ, কোথায় আটকে যায় জানি না : শোলাঙ্কি

তবে, একেবারে অবুঝ নন হিনা। তিনি নিজেও মনে করেন এই অস্বস্তি স্বাভাবিক। অভিনেত্রী বলেন, “আমি তাদের জায়গায় থাকলেও হয়তো হাজার বার ভাবতাম কাজের আগে। আমি অডিশন দিতে প্রস্তুত। কিন্তু গত এক বছরে কেউ আমাকে ডাকেনি।”

সব প্রতিবন্ধকতা সরিয়ে কাজে ফিরতে চান হিনা খান। তিনি স্পষ্ট বলেন, “আমি যে কোনও কাজ করতে প্রস্তুত। দয়া করে আমাকে ডাকুন।”

‘রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’, ‘কসৌটি জিন্দেগিকে ২’-র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন হিনা। কাজ করেছেন, ‘বিগবস্‌ ১১’ বা ‘ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ৮’-এর মতো রিয়্যালিটি অনুষ্ঠানে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST