৬ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

তফসিলের আগে এসপি-ওসিদের বদলি হবে লটারির মাধ্যমে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক : তফসিলের আগে সব জেলার পুলিশ সুপার (এসপি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) লটারির মাধ্যমে বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের জন্য এক বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি বলে দিয়েছেন নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করেছি।

আরও পড়ুনঃ   শেষের পাতা

তিনি বলেন, এই মিটিংয়ে নির্বাচনের সময় যে লজিস্টিক সাপোর্ট প্রয়োজন হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন ডিসি, এসপি, ইউএনও এবং ওসি নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্বাচনের সময় দেখা যায় প্রার্থীরা তার আসনে পছন্দের এসপি, ডিসি কিংবা ওসিকে চান। কিন্তু আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি গণমাধ্যমকে ডেকে সবার সামনে আমরা লটারি করব।

জাহাঙ্গীর আলম বলেন, আমরা শুধু এসপি এবং ওসিদের জন্য লটারি করবো। ওসিদের লটারি ডিভিশন ওয়াইজ করতে হবে। ডিসিদের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কীভাবে কি করবে তাদেরটা তারা সিদ্ধান্ত নেবে। আমি আশা করি তারাও লটারি করবে।

আরও পড়ুনঃ   পোষ্য কোটার সমাধান করে যথাসময়ে রাকসু নির্বাচনের আহ্বান ইউটিএলের

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সিডিউল ঘোষণা করার কিছুদিন আগে আমরা লটারি করবো। কারণ সিডিউল ডিক্লেয়ার করার পর এসব বদলির কাজ চলে যায় নির্বাচন কমিশনের হাতে। এরপর যদি নির্বাচন কমিশন সেটাকে আরও চেঞ্জ করতে চায় তাহলে তারা তা করতে পারবেন।-ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১২

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৩

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৪

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৫

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৬

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

১৮

চরাঞ্চলের দুঃখ-দুর্দশা শুনলেন জেলা প্রশাসক, সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

১৯

নিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST