২৬ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

এনসিপি কোনো চাঁদাবাজ-টেন্ডারবাজের দল নয়: হাসনাত আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপি কোনো চাঁদাবাজের দল নয়। এনসিপি কোনো টেন্ডারবাজের দল নয়। এনসিপি উঠে এসেছে সংকট থেকে। সমস্যা সমাধান করেই এনসিপি উঠে এসেছে। ফ্যাসিবাদের কবর রচনা করে এনসিপি উঠে এসেছে। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করেই এনসিপি উঠে এসেছে।

শুক্রবার (২৫ জুলাই) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে সিলেটের শহীদ মিনারে এনসিপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ   বিএনপি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ : রাত দেড়টা পর্যন্ত অবরুদ্ধ নুর

হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা এনসিপির হাতকে শক্তিশালী করে তুলুন। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, এনসিপির নেতৃত্বে ক্ষমতা আমরা জনতার হাতে তুলে দেবো। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, আমাদের সংকট এখনও শেষ হয়ে যায়নি। আমাদের সামনে লড়াই রয়েছে।

আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে আওয়ামী লীগের একটা পক্ষ যারা আওয়ামী লীগের সুবিধা নিয়ে লেখক হয়েছে, সুবিধা নিয়ে অ্যাক্টিভিজম করেছে, যারা মিডিয়া খুলেছে তাদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

আরও পড়ুনঃ   দেশে ফিরেই প্রধান উপদেষ্টাকে ফোনে ধন্যবাদ জানালেন তারেক রহমান

আওয়ামী লীগ আবার বিভিন্নরূপে আমাদের সমাজে ফিরতে পারবে না, কিন্তু বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। তাদেরকে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, নতুন করে আবার দেখতে পাচ্ছি, আমাদের মুজিববাদের পাহারাদার দাঁড়িয়ে যাচ্ছে। তারা কথায় কথায় আমাদের বাংলা ছাড়তে বলছে। আমরা বলব, চাঁদাবাজ আর দখলদার, বাংলা নয় তাদের বাপ দাদার।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST