১৯ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে চুরির তিন দিনের মাথায় ডাকাতি : আতঙ্কে এলাকাবাসী

স্টাফ রিপোর্টার,বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার চরাঞ্চলে চুরির তিন দিনের মাথায় এবার চারটি বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ জুলাই) গভীর রাতে চকরাজাপুর ইউনিয়নের চর কালিদাসখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রায় ২০–২৫ জনের মুখোশধারী ডাকাতদল নদীপথে নৌকায় এসে রাত দেড়টা থেকে সাড়ে ৩টার মধ্যে চারটি বাড়িতে ডাকাতি করে। তারা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২ লাখ ১৩ হাজার টাকা, প্রায় ৬ ভরি ১০ আনা স্বর্ণালংকার, ৫ ভরি রুপার গহনা ও ৮টি মোবাইল ফোন লুট করে নেয়।

আরও পড়ুনঃ   ফরিদপুরে শ্বশুরবাড়িতে যুবককে গলা কেটে হত্যার চেষ্টা, পাশের ঘরে খোঁড়া হয় কবর

ভুক্তভোগী লতিফ মোল্লা জানান, তার বাড়ি থেকে ১ লাখ ১০ হাজার টাকা, স্বর্ণের আংটি, দুল, চেইন ও ২টি মোবাইল নিয়ে গেছে। ইউনুস ব্যাপারীর বাড়ি থেকে নেওয়া হয় নগদ ২৮ হাজার টাকা, স্বর্ণ ও রুপার গহনা এবং একটি মোবাইল। ইদ্রিস ব্যাপারীর বাড়ি থেকে লুট হয় নগদ ২৫ হাজার টাকা, স্বর্ণ-রুপার গহনা ও ৩টি মোবাইল। আবদুর রাজ্জাকের বাড়ি থেকে ডাকাতরা নগদ ৫০ হাজার টাকা, প্রায় ৩ ভরি স্বর্ণালংকার ও ২টি মোবাইল লুট করে।

এর আগে গত মঙ্গলবার (১৫ জুলাই) রাতে একই ইউনিয়নের পলাশী ফতেপুর নতুন বাজারের পাঁচটি দোকানের তালা ভেঙে প্রায় তিন লাখ টাকার মালামাল চুরি হয়।

আরও পড়ুনঃ   নগরীতে পুলিশের অভিযানে নগদ অর্থ ও তাসসহ ৮ জুয়াড়ি আটক

চকরাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শহিদুল ইসলাম বলেন, গত এক মাসে এ এলাকায় অন্তত ১০টি চুরির ঘটনা ঘটেছে। ডাকাতির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বাঘা-চারঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, “অভিযান চালিয়ে দ্রুত ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST