১৯ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় বিদেশ পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় বিদেশ পাঠানোর প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ভাল বেতনে চাকরী পাইয়ে দেওয়ার নামে চার লক্ষ টাকা নিয়ে চাকুরীর ভিসা না দিয়ে ভ্রমণ ভিসা দিয়ে তাকে দুবাই পাঠায়ে প্রতারণা করেছেন বলে দাবি করেছেন উপজেলার গণিপুর ইউনিয়নের বাগমারা গ্রামের আব্দুল মানিকের ছেলে সাগর আহম্মেদ। টাকা ফেরত পেতে বিভিন্ন দপ্তরে অভিযোগ ও মামলা করলে প্রতারণার মামলা থেকে বাঁচতে উল্টো তাকেই (সাগর আহম্মেদ) আদম ব্যাপারী আখ্যায়িত করে তার বিরুদ্ধে ভাড়াটিয়া লোক দ্বারা হয়রানীমূলক মামলা দিয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাগর আহম্মেদ দাবি করেন, ঢাকায় পিবিআই অফিসে কর্মরত এএসআই সাদ্দাম হোসেন বাগমারার গণিপুর গ্রামের সানাউল্লার ছেলে। উভয়ে একই গ্রামের বাসিন্দা ও বাগমারা পাইলট স্কুলে পড়ালেখা করেছেন। এসআই সাদ্দাম হোসেন ঢাকায় চাকুরি করেন অনেক বড় লেভেলে তার জানাশোনা। বন্ধুর (সাগর) বেকারত্বের সুযোগ নিয়ে মানিকগঞ্জের জনৈক এক এমপির মাধ্যমে তাকে দুবাই পাঠিয়ে কর্মসংস্থান ব্যবস্থার কথা জানায় সাদ্দাম হোসেন। পরবর্তিতে সকল প্রক্রিয়ার মধ্যমে চার লক্ষ টাকা নিয়ে দুবাই ‘নিদাহাদি প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস’ কোম্পানিতে ভাল বেতনে চাকরী দেয়ার নামে বিদেশ পাঠানোর ব্যবস্থা নেয়। কিন্তু সে চাকুরীর ভিসা না দিয়ে ভ্রমণ ভিসা দিয়ে তাকে দুবাই পাঠানো হয়। সেখানে মাত্র পাঁচ মাস থাকার পর দেশে ফিরতে বাধ্য হয়। বিদেশে প্রতারণার বিষয় বার বার তাকে তাগিদ দিয়ে কোন লাভ হয়নি। এ কারণে তিনি বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনে এএসআই সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। কিন্তু মামলা করার পর থেকেই এএসআই সাদ্দাম হোসেন ও তার পক্ষের লোকজন মামলা তুলে নিতে তার পরিবারের সদস্যদের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছে। তাছাড়া মামলা তুলে না নিলে তাকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। এছাড়া এএসআই সাদ্দাম হোসেন প্রতারণার মামলা থেকে বাঁচতে উল্টো তাকেই (সাগর আহম্মেদ) আদম ব্যাপারী আখ্যায়িত করে তার বিরুদ্ধে ভাড়াটিয়া লোক দ্বারা হয়রানীমূলক মামলা দিয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুয়েটের আবাসিক হল সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে : শিক্ষামন্ত্রী

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নাচোলে ২০ হাজার ২৬০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস

দক্ষ নির্মাতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিসিটিআই : জাহেদ উর রহমান

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে রাজশাহী এডিটরস ফোরামের অভিনন্দন

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

সহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

১০

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

১১

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

১৩

অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয়

১৪

ভাঙ্গায় কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ, সার ও গাছের চারা বিতরণ

১৫

মাদক কারবারিদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করতে হবে : ভূমিমন্ত্রী

১৬

দেশকে জুয়া ও মাদকমুক্ত করার পদক্ষেপ নেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

১৮

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST