১৭ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

কিয়ারা চান— নিজের কন্যা সন্তান হোক কারিনার মতো!

অনলাইন ডেস্ক : সদ্যই বাবা-মা হয়েছেন বলিউডের তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। গত ১৫ জুলাই তাদের ঘর আলো করে এসেছে এক ফুটফুটে কন্যা সন্তান। এর পরদিন ও মেয়ের স্বাস্থ্যের খবর দেন সিদ্ধার্থ। জানান, তারা পেয়েছেন এক নতুন জীবন। এছাড়াও তাদের ইচ্ছার কথাও জানালেন অভিনেতা।

অভিনেতা সিদ্ধার্থ নাকি আগে থেকেই জানতেন, তাদের ঘরে আসতে চলেছে কন্যাসন্তান! কারণ সিদ্ধার্থের মায়ের নাকি ইচ্ছে ছিল ঘরে নাতনি আসুক। সেই ইচ্ছেই পূরণ হয়েছে।

কিন্তু এই কন্যাসন্তান বড় হয়ে তার কিংবা সিদ্ধার্থের মতো হোক- তা চাননা কিয়ারা। অভিনেত্রীর ইচ্ছে, মেয়ের মধ্যে থাকুক অভিনেত্রী কারিনা কাপুরের গুণাবলী।

আরও পড়ুনঃ   পুলের জলে খোলামেলা অবতারে পার্নো মিত্র

কারিনাকে অসম্ভব পছন্দ করেন কিয়ারা। বিভিন্ন সাক্ষাৎকারে কারিনার প্রতি তার মুগ্ধতার কথাও জানিয়েছেন। বেশ কয়েক বছর আগে কারিনার সঙ্গে ‘গুড নিউজ’ ছবিতে কাজ করেছিলেন তিনি।

সে সময় এক সাক্ষাৎকারে কিয়ারাকে প্রশ্ন করা হয়, যদি তার যমজ সন্তান হয় তার মধ্যে একটি কন্যা ও একটি পুত্র নাকি, একই লিঙ্গের সন্তান চান? সেই প্রশ্নের উত্তরে প্রথমে কিয়ারা জানান, যমজ সন্তান হলে দু’টি সুস্থ শিশু আশা করেন তিনি। সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন কারিনাও। উত্তর শুনে কারিনা খোঁচা দেন কিয়ারাকে। কারিনার মতে, এই উত্তরটা আসলে সৌন্দর্য প্রতিযোগিতার আসরে যোগদানকারীদের মতো শোনালো। তখন কিয়ারা জানান, তিনি একটি কন্যা ও একটি পুত্র চান।

আরও পড়ুনঃ   ভালোবাসার মানুষকে নিয়ে দুনিয়া জয় করা যায় : পরীমণি

এর পরই কিয়ারা জানান, কন্যাসন্তান হলে তার মধ্যে কারিনার বিশেষ কিছু গুণ দেখতে চান তিনি। কিয়ারা বলেছিলেন, ‘ওর (কারিনা) আত্মবিশ্বাস, ওর অভিব্যক্তি, ওর ব্যক্তিত্ব— সব গুণই আমার কন্যার মধ্যে চাইব। কারিনা সব দিক থেকে দারুন।’ শুটিং-এর সময়ে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছিলেন কিয়ারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১০

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১১

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১২

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৩

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৪

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৫

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৬

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৭

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৯

রাজশাহীর নতুন এসপির যোগদান

২০

Design & Developed by: BD IT HOST