১৭ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

রাবিতে যোগ্যতা থাকা সত্ত্বেও ভাইভা থেকে বাদ দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে শিক্ষক নিয়োগের ভাইভা থেকে যোগ্যতা থাকা সত্ত্বেও বাদ দেওয়ার অভিযোগ তুলেছেন এক সাবেক শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

অভিযোগকারী আজমল হোসেন ওই বিভাগের ২০০১-০২ সেশনের শিক্ষার্থী। তিনি ২০০৫ সালের স্নাতক এবং ২০০৬ সালের স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হয়েছিলেন। কিন্তু শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় তাকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০১৯ সালের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে তৎকালীন উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান এসএসসি ও এইচএসসির ফলাফলকে শর্ত হিসেবে যুক্ত করেন, যা আমার প্রতি এক প্রকার অবিচার ছিল। আমি এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে আদালত আমার পক্ষে নির্দেশনা দেন।

আরও পড়ুনঃ   ১০ জুলাই এসএসসি ফল প্রকাশের সম্ভাবনা, চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা

তিনি আরও বলেন, বর্তমান প্রশাসন শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি দিলে সেখানে বলা হয়, পূর্বের আবেদনকারীদের নতুন করে আবেদন করতে হবে না। নতুন বিজ্ঞপ্তিতে অনার্স ও মাস্টার্সে প্রথম থেকে সপ্তম মেধাস্থান পর্যন্ত প্রার্থীদের যোগ্য ঘোষণা করা হয়। আমি এই শর্ত পূরণ করলেও আমাকে ভাইভা কার্ড পাঠানো হয়নি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক শফিউল্লাহ বলেন, পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তির প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় আজমল হোসেনের আবেদনটি তখন গ্রহণযোগ্য হয়নি। পরবর্তীতে নতুন বিজ্ঞপ্তিতে যখন বলা হয় আগের আবেদনকারীদের নতুন আবেদনের প্রয়োজন নেই, সেটি কেবল বৈধ আবেদনকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল।

আরও পড়ুনঃ   পাবনায় ৯ বছরের শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক ২

তিনি বলেন, যেহেতু তার পূর্বের আবেদনটিই বাতিল হয়েছিল, তাই সেটি নতুন প্রক্রিয়ায় গৃহীত হয়নি। অন্যদিকে, নতুন বিজ্ঞপ্তির শর্ত তিনি পূরণ করলেও সেই অনুযায়ী নতুন করে কোনো আবেদন করেননি। এ কারণেই তাকে ভাইভায় ডাকা সম্ভব হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

১০

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১১

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

১২

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১৩

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১৪

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১৫

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

২০

Design & Developed by: BD IT HOST