১৭ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার সেন্টারপাড়ার অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: জামাল উদ্দিন ওরফে রকি (৩৮) ও মো: বায়েজীদ ইসলাম (২৫)। জামাল রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা সেন্টারপাড়ার মো: আব্দুর রহিমের ছেলে এবং বায়েজীদ একই থানার কাশিয়াডাঙ্গা বাগান পাড়ার মো: বাদশা মিয়ার ছেলে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৬ জুলাই রাতে আরএমপি উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) দীন মোহাম্মদের সার্বিক তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানার এসআই মো: মোস্তাক আহম্মেদ ও তার টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কাশিয়াডাঙ্গা সেন্টারপাড়ায় এক বাড়িতে গাঁজা বিক্রি হচ্ছে।

আরও পড়ুনঃ   শিবগঞ্জে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের টিমটি রাত সাড়ে ১০ টায় কাশিয়াডাঙ্গা সেন্টারপাড়ায় ঐ বাড়িতে অভিযান পরিচালনা করে আসামি রকি ও বায়েজীদকে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজতে থাকা ২ কেজি গাঁজা উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST