১৬ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

কাজ শুধু শিখলেই হবে না, এর মাধ্যমে আত্ননির্ভরশীল হতে হবে-জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার বলেছেন, প্রশিক্ষণ থেকে শুধু নিজে কাজ শিখলে হবে না, এর মাধ্যমে আত্ননির্ভরশীল হওয়ার চেষ্টা করতে হবে। প্রশিক্ষণকে অর্থনৈতিক সাবলম্বীতার হাতিয়ারে পরিণত করতে হবে।
তিনি (১৬ জুলাই) জাতীয় মহিলা সংস্থার সিরোইল প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত ৭টি কোর্সের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে এসব কথা বলেন।আফিয়া আখতার বলেন, সমাজের অর্ধেক জনগোষ্ঠী যদি পিছিয়ে থাকে তবে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তিনি আগামী দিনে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ মোকাবেলা করে নিজেদের প্রতিষ্ঠিত করতে প্রশিক্ষণার্থীদের উৎসাহ প্রদান করেন। এসময় জেলা প্রশাসক প্রশিক্ষণার্থীদের তৈরি বিভিন্ন পণ্য ঘুরে দেখেন এবং তাদের হাতের কাজের প্রশংসা করেন। উল্লেখ্য যে, জাতীয় মহিলা সংস্থা বেকার ও সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আত্ননির্ভরশীলতা অর্জনে ১৮ হতে ৪৫ বছর বয়সী নারীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করে থাকে। এবারের প্রশিক্ষণে দুই ব্যাচে সাতটি ট্রেডে ৩৫০ জন নারী অংশগ্রহণ করেন। ট্রেডগুলো হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই-কমার্স, হাউজ কিপিং, বেবী কেয়ার, বিউটিফিকেশন, ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, ক্যাটারিং এবং ফ্যাশন ডিজাইন।

আরও পড়ুনঃ   বিশ্বকাপ বাছাইয়ে দুঃসংবাদ পেল ব্রাজিল

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১০

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১১

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১২

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৩

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১৪

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৫

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১৬

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৭

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৮

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৯

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST