১৭ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম নিয়ে যা বললেন দীঘি

অনলাইন ডেস্ক : দেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির প্রেমের গুঞ্জনটা বহুদিনের। যদিও বরাবরই নিজেদের সম্পর্কের বিষয়ে স্পষ্ট অবস্থান পরিষ্কার করেছেন দীঘি, তবুও আলোচনা বন্ধ থামাতে পারেননি।

সম্প্রতি এক সাক্ষাৎকারেও তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখে পড়েন দীঘি। যেখানে অভিনেত্রীর স্পষ্ট উত্তর, তৌহিদের সঙ্গে আমার কোনো প্রেম নয়!

এই ইউটিউবারের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীঘি বলেন, ‘সম্পূর্ণ মিথ্যা। এটা কেবল আমার কথা নয় এই বিষয়টা তৌহিদ আফ্রিদি নিজেও বলবে। সে শুধুই আমার বন্ধু।’

এর আগেও তৌহিদ আফ্রিদির সঙ্গে সম্পর্কের গুঞ্জনে দীঘি বলেছিলেন, ‘‘তৌহিদ আফ্রিদি আমার খুব ভালো ফ্রেন্ড। ওর সঙ্গে আমার ‘তুই তুকারি’ সম্পর্ক। যদিও আমাদের দেখা কম হয়েছে। আমি যখনই ওকে ফোন দেই, ও ফোন ধরে আগে আমাকে তুই বলে একটা গালি দেয়। ওর সঙ্গে আমার এরকম একটা সম্পর্ক। সো, ফ্রেন্ডের চেয়ে বিশেষ কিছু হওয়ার প্রশ্নই ওঠে না।’’

আরও পড়ুনঃ   আবারও তদন্তকারী সংস্থার তলব, বিপাকে জ্যাকুলিন

অন্যদিকে দীঘিকে বরাবরই নিজের বন্ধু বা ‘ছোট বোন’ বলে মন্তব্য করে এসেছেন তৌহিদ আফ্রিদি।

শিশুশিল্পী হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন দীঘি। বর্তমানে সিনেমা এবং ওয়েব কন্টেন্ট নিয়েই ব্যস্ত আছেন এই অভিনেত্রী। তবুও যেন তুলনামুলক কমই পর্দায় দেখা মেলছে তার।

এ বিষয়ে এই নায়িকা বলেন, ‘সোশ্যাল মিডিয়াতে সবারই আপস অ্যান্ড ডাউন হয়। সেখানে নেগেটিভ ভাইব থাকলেই যে বসে থাকব, এমন কিছু নয়। পরিচালকেরা তো আমাকে নিয়ে কাজ করছেন। দিন শেষে আমার কাজ আসছে। বছরে দুই-তিনটা হলেও আসছে। এটা কিন্তু আমার জন্যে যথেষ্ট। ওখানে ট্রোলিং হোক বা যা–ই হোক, আমার ক্যারিয়ার তো ক্ষতিগ্রস্ত হচ্ছে না।’

আরও পড়ুনঃ   সবার সামনে আবীরকে আদুরে ডাক শ্রাবন্তীর, লজ্জায় লাল অভিনেতা

মূলধারার সিনেমা আর ওয়েব ফিল্ম প্রসঙ্গে দীঘি বলেন, ‘আমার মনে হয় মূলধারার সিনেমা আর ওয়েব ফিল্ম—স্ক্রিনটাতেই শুধু পার্থক্য। এছাড়া আর কোনো পরিবর্তন দেখছি না।’

চলতি বছরে ভালোবাসা দিবসে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ওয়েব কন্টেন্ট ‘গাইয়া’তে দেখা মিলেছে দীঘির। এতে তার বিপরীতে ছিলেন খায়রুল বাশার। এছাড়াও গত বছর দীঘি আলোচিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ এ অভিনয় করে দর্শকের নজর কাড়েন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ বায়োপিকে তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কিশোরী বেলার চরিত্রে অভিনয় করেছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST