৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

অশ্লীলতা নিয়ে যে শর্ত দিলেন ববিতা

অনলাইন ডেস্ক : ২০০০ সালের পর থেকে বাংলাদেশের চলচ্চিত্রে অশ্লীলতা ভয়াবহ রূপ ধারণ করেছিল। সেই অন্ধকার যুগ থেকে বেরিয়েও এসেছে। নির্মিত হচ্ছে সুস্থ ধারার চলচ্চিত্র। তবে বর্তমানে চলচ্চিত্রে অশ্লীলতা ফের কিছুটা বেড়েছে বলে দাবি করেছেন সোনালি দিনের চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমন দাবি করেছেন অভিনেত্রী। বাংলাদেশের বর্তমান সিনেমা দেখা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ববিতা বলেন, ‘খবর রাখা হয় না। নতুন কোনো সিনেমাও সেভাবে দেখা হয় না। তবে দুই-একটি দেখেছি। মনে হয়েছে গল্প ও নির্মাণে কিছুটা উন্নতি হলেও অশ্লীলতা কিছুটা বেড়েছে। সুড়সুড়ি টাইপের অভিনয় দেখে আমি অভ্যস্ত নই। তাই সেভাবে দেখা হয় না।’

সত্তর ও আশির দশকে কালজয়ী সব সিনেমায় অভিনয় করেছেন ববিতা। কাজ করেছেন সত্যজিৎ রায় ও জহির রায়হানের মতো কিংবদন্তিদের সঙ্গে। দীর্ঘ তিন যুগের ক্যারিয়ারে কয়েকশো সিনেমায় দেখা গেছে তাকে। পরপর তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে রেকর্ডও গড়েছেন।

আরও পড়ুনঃ   নাটকে অভিষেক হলো মেহজাবীনের বোন মালাইকার

সেই ববিতা কয়েক বছর ধরে অভিনয় থেকে অনেকটাই দূরে। বেশিরভাগ সময় থাকেন কানাডায় একমাত্র ছেলে অনিক মাহমুদের কাছে। সেখান থেকে সম্প্রতি দেশে ফিরেছেন নন্দিত এই অভিনেত্রী। জানিয়েছেন, কোরবানির ঈদের পর আবার কানাডায় চলে যাবেন ছেলের কাছে।

মাঝে সিনেমা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ববিতা। কিছুদিন পর আবার ফেরার ইঙ্গিতও দিয়েছিলেন। বলেছিলেন, ভালো চরিত্র পেলে তিনি অভিনয় করবেন। কিন্তু এতদিনেও কি একটি ভালো চরিত্র তিনি পাননি?

এ প্রসঙ্গে ববিতা বলেন, ‘অবশ্যই সিনেমা করব। এটাই আমার পেশা। আমি কখনো অভিনয়কে বিদায় বলতে পারি না। তবে এখন যেসব চরিত্রের জন্য আমাকে ডাকা হয়, সেগুলো করতে আমি অভ্যস্ত নই।’

অভিনেত্রী বলেন, ‘মাঝে শাকিব খানের কী একটি সিনেমার জন্য আমার সঙ্গে যোগাযোগ করা হয়। শুটিং হওয়ার কথা ছিল আমেরিকা আর কানাডায়। কিন্তু আমি না বলে দিয়েছি। শুধু মায়ের চরিত্রে অভিনয় করতে আমি চাই না। কেউ যদি আমাকে কেন্দ্র করে গল্প তৈরি করে তাহলে অবশ্যই অভিনয় করব।’

আরও পড়ুনঃ   একাধিক প্রেমিকা বদল, শ্রাবন্তীর সঙ্গে তুলনা শোভনকে

বলিউডের উদাহরণ টেনে ববিতা বলেন, ‘অমিতাভ বচ্চন এ বয়সেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। শ্রীদেবী মৃত্যুর আগেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু আমাদের দেশে এ চর্চাটা নেই। সবাই মনে করে, বয়স হয়ে গেলেই নায়কের বাবা-মার চরিত্র ছাড়া আমাদের কোনো চরিত্র নেই। তাই আমি সিনেমায় নেই। ভালো এবং মনের মতো গল্প পেলে অবশ্যই সিনেমা করব।’

দীর্ঘ ক্যারিয়ারে ৩৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন ববিতা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আটবার। তার মধ্যে একটি আজীবন সম্মাননা। এছাড়া পেয়েছেন ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’, বাচসাস পুরস্কার, জহির রায়হান পদক, টেলি সিনে অ্যাওয়ার্ডস-সহ দেশি-বিদেশি বহু সম্মাননা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

২

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

৩

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৪

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৫

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৬

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৭

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৯

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

১০

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১২

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১৩

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৪

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৭

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৮

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৯

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২০

Design & Developed by: BD IT HOST