১৬ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

জার্নালিজম একটি পবিত্র দায়িত্ব, এটা একটি আমানত, এটা জনগণের মুখপাত্র -উপদেষ্টা শারমীন এস মুরশিদ

স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ এবং মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সাহসি, সত্যি, বস্তুনিষ্ঠ সংবাদ আমার দেশের মিডিয়ায় অনেক স্থূখলন ঘটে গেছে । সেই জায়গাটিতে আমি আশা করছি বাংলা এডিশন নিউজ পোর্টাল যেন সংবাদ পরিবেশনে নতুন মাইলফলক স্থাপন করে। তিনি বলেন, বস্তুনিষ্ঠ, যৌক্তিক, বৈজ্ঞানিক বিশ্লেষণধর্মী তথ্য সাহসিকতার সাথে উপস্থাপন করা, যেন এই তরুণসমাজ বোঝে জার্নালিজম একটি পবিত্র দায়িত্ব, এটা একটি আমানত, এটা জনগণের মুখপাত্র।

তিনি আজ ঢাকায় হোটেল লা মেরিডিয়ানে বাংলা এডিশন অনলাইন পোর্টালের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন।

উদ্বোধন অনুষ্ঠানে বাংলা এডিশনের চেয়ারম্যান সাংবাদিক কলামিস্ট ইলিয়াস হোসেন, সাংবাদিক কলামিস্ট কনক সরোয়ার, মিডিয়া ব্যক্তিত্ব পিনাকি ভট্টাচার্য অনলাইন প্ল্যাটফর্মে বক্তৃতা করেন। অনুষ্ঠান অন্যানের মধ্যে জুলাই-গণআন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত পরিবারের সদস্যবৃন্দ, বিএনপি ,জামাতের নেতৃস্থানীয় নেতৃবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   ‘গ্লোবাল কোয়ালিশন ফর সোশ্যাল জাস্টিসে’ যোগ দিলো বাংলাদেশ

উপদেষ্টা বলেন, বাংলা অডিশন অনলাইন পোর্টালের এ সংবাদ মাধ্যমের যে আবির্ভাব হলো, আমি মনে করি সংবাদের জগতে একটি সাহসী নতুন কন্ঠস্বর উন্মোচন করবে। যেখানে সত্য প্রযুক্তির সাথে বস্তুনিষ্ঠ সংবাদ, সততা, গভীরতা এবং সাংস্কৃতিক চর্চা গর্বের সাথে জীবন্ত হয়ে ওঠবে। জনগণ যেন সংবাদপত্রের স্পিডকে ধারণ করতে পারে।

তিনি অপরদিকে হলুদ সাংবাদিকতার এই বাংলা এডিশন এর মধ্য দিয়ে অবসান ঘটুক উল্লেখ করে বলেন, ইচ্ছে হলো কাউকে অপবাদ দেওয়া, ইচ্ছে হলো প্রমাণ ছাড়া ভালো মানুষকে খারাপ বলে দিলাম। কেন, এটা চলবে না। ইতিহাসকে বিকৃত করা যাবে না। ইতিহাসের ভারসাম্য রক্ষা করতে হবে।

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলতে যে সরকারে আসুক সকলেই অন্তর্বর্তীকালীন। তবে আমি স্মরণ করিয়ে দিতে চাই অন্তর্বর্তীকালীন আমরা সকলেই। আমরা এক বছরের জন্য আসি, দুই বছরের জন্য আসি অথবা পাঁচ বছরের জন্য আমি নির্বাচিত হই। তবে আমাদের যাওয়াটা যেন সুন্দর হয়, মর্যাদাপূর্ণ হয়। বারবার যেন জুলাই ফিরে না আসে একথা ব্যক্ত করেন। ২৪ এর গণআন্দোলনে আমাদের দেশকে যারা এগিয়ে নিয়ে গেছে তাদের স্যালুট জানান এবং ১৬ জুলাইয়ে জুলাই শহীদ দিবস-২০২৫ রাষ্ট্রীয় শোক দিবসে শহীদদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং আহত যোদ্ধাদের সুস্থতা ফিরে পাক এই দোয়া করেন।

আরও পড়ুনঃ   ইসরায়েলকে নিষিদ্ধে ভোটের পথে হাঁটছে উয়েফা

দুপুরে উপদেষ্টা মন্ত্রণালয়ের সভাকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘ জুলাই শহীদ দিবস’ ২০২৫ রাষ্ট্রীয় শোক দিবসে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে শহীদদের ও আহতদের জন্য দোয়া ও মোনাজাত করেন। দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST