৯ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

হারানো মোবাইল ফিরে পেলেন প্রকৃত মালিকরা

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় ২০২৫ সালের জুন মাসে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো আজ আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

০৯ জুলাই বেলা ১২.০০ টায় আরএমপি সদর দপ্তরে আয়োজিত মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট কর্তৃক উদ্ধারকৃত ৮৪টি মোবাইল ফোন সংশ্লিষ্ট মালিকদের নিকট হস্তান্তর করেন। এছাড়াও জুন মাসে আরও ৬১টি মোবাইল ফোন আরএমপির বিভিন্ন থানা থেকে উদ্ধার করে ইতোমধ্যে মালিকদের নিকট পৌঁছে দেওয়া হয়েছে।

পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরবাসীর সার্বিক নিরাপত্তা ও শৃংখলা রক্ষায় সদা তৎপর রয়েছে। এই দায়িত্বের পাশাপাশি আমরা প্রতিনিয়ত হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করে থাকি। এই মোবাইল ফোনগুলো শুধু রাজশাহী মহানগরী এলাকার নয়, দেশের অন্যান্য জেলারও উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, সম্প্রতি দেখা যাচ্ছে অনেক প্রতারক চক্র চুরি হওয়া বা অবৈধ মোবাইল ফোন বিক্রির মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করছে। পুরাতন মোবাইল ফোন কেনার ক্ষেত্রে অবশ্যই মোবাইলের মূল বক্স এবং বক্সে থাকা IMEI নম্বর, সিরিয়াল নম্বর এবং ফোনের অন্যান্য তথ্য মিলিয়ে দেখার কথা বলেন। বিক্রেতার পরিচয় ও বিক্রয় সংক্রান্ত প্রমাণ (রিসিট বা লিখিত দলিল) সংগ্রহ করে পুরাতন মোবাইল ক্রয় করা যেতে পারে বলে তিনি পরামর্শ দেন। মোবাইল ফোন উদ্ধার কাজের সাথে সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান।

আরও পড়ুনঃ   ঢাকায় ব্যাডমিন্টন খেলতে আসছে ১৯ দেশ, বাজেট ৭০ লাখ

হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এ জনবান্ধব ও মানবিক উদ্যোগকে আন্তরিক প্রশংসা জানিয়েছেন। তাদের ভাষায়, এ উদ্যোগের মাধ্যমে শুধু হারানো সম্পদই ফিরে পাওয়া যায়নি, বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।-খবর বিজ্ঞপ্তি

আরও পড়ুনঃ   ‘বিপ্লবের মাধ্যমে ছাত্র-শিক্ষকরা চিন্তার স্বাধীনতা ফিরে পেয়েছেন’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি : ট্রাম্প

আবারও উত্তপ্ত ভারতের মণিপুর

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের তিন যাত্রী নিহত

আবারও দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পড়লো নদীতে

রাজশাহী সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

তানোরে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

রাজশাহীতে ১০০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১

১০

মাদক নিয়ন্ত্রণ ও নিরাপদ নগরী গড়তে পুলিশের বিশেষ সমন্বয় সভা

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৩

হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ

১৪

৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী

১৫

নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

১৬

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১৭

রমনা পার্কের সৌন্দর্য পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধির নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর

১৮

তৃণমূল কংগ্রেসের মধ্যে বিদ্রোহ, দল থেকে ‘মাইনাস’ মমতা ব্যানার্জি

১৯

আমৃত্য লড়াইয়ের হুঁশিয়ারি ইরানের সশস্ত্র বাহিনীর

২০

Design & Developed by: BD IT HOST