৭ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

লারার ৪০০ রানের রেকর্ড ভাঙা হলো না মুল্ডারের, ৪ সেশনেই ইনিংস ঘোষণা

অনলাইন ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ব্রায়ান লারার রেকর্ডটি আরো একবার শঙ্কায় পড়েছিল! ক্যারিবিয়ান এই কিংবদন্তিকে টপকে যাওয়ার সুযোগ এসেছিল এবার উইয়েন মুল্ডারের সামনে। তবে প্রোটিয়া এই ব্যাটার হয়তোবা লারার সম্মানে রেকর্ড ভাঙার আগেই ইনিংস ঘোষণা করলেন! সবেমাত্র দ্বিতীয় দিনের এক সেশন শেষ হয়েছে। এমন সময় ইনিংস ঘোষণা করাটা অপ্রত্যাশিত ছিল। এমন সিদ্ধান্তে প্রোটিয়া অধিনায়ক নিজেই হাতছাড়া করলেন টেস্ট ইতিহাসের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলার সম্ভাবনা।

২৬৪ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে মুল্ডার। দিনের শুরু থেকেই ওয়ানডের মতো করে ব্যাটিং করেছেন। তাতে খুব বেশি সময় লাগেনি ট্রিপল সেঞ্চুরিতে পৌঁছাতে। সবমিলিয়ে মাত্র ২৯৭ বলে এই মাইলফলক ছুঁয়েছেন প্রোটিয়া অধিনায়ক।

আরও পড়ুনঃ   অভ্যুত্থানকে ব্যর্থ করতে চাইলে চূড়ান্ত বিপ্লবের ডাক আসবে: আসিফ মাহমুদ

টেস্টে দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরির মালিক এখন মুল্ডার। এই তালিকায় সবার উপরে আছেন বীরেন্দর শেবাগ। ভারতের সাবেক এই ব্যাটার ২০০৮ সালে চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭৮ বলে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। এই দুজন ছাড়া তিনশর কম বলে ট্রিপল সেঞ্চুরি করতে পারেননি আর কেউই।

প্রোটিয়াদের মধ্যে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি পেলেন মুল্ডার। ২০১২ সালে দা ওভালে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৩১১ রান করেছিলেন হাশিম আমলা। সেটাকে এবার ছাড়িয়ে গেলেন মুল্ডার। ফলে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও এখন মুল্ডারের দখলে।

আরও পড়ুনঃ   ডিবি প্রধান হিসেবে দায়িত্ব পেলেন আশরাফুজ্জামান

আরো একটা জায়গায় দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম মুল্ডারের এই ইনিংস। প্রথম প্রোটিয়া অধিনায়ক হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরির স্বাদ পেলেন তিনি। ২০০৩ সালে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে গ্রায়েম স্মিথের করা ২৭৭ রান ছিল দক্ষিণ আফ্রিকার অধিনায়কদের মধ্যে আগের সর্বোচ্চ ইনিংস।

বুলাওয়েতে দ্বিতীয় দিনের লাঞ্চের পরই ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। তার আগে ৫ উইকেটে ৬২৬ রান তুলে প্রোটিয়ারা। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৩৬৭ রান করেছেন মুল্ডার। এ ছাড়া ৮২ রান করেছেন ডেভিড বেডিংহ্যাম ও ৭৮ রান এসেছে লোহান ডে প্রিটোরিয়াসের ব্যাট থেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST