৬ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

বলিউডে ফেরার বিষয়ে যা বললেন সেলিনা জেটলি

অনলাইন ডেস্ক : দীর্ঘ ১৪ বছরের বিরতি ভেঙে আবারও বলিউডে ফিরছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সেলিনা জেটলি। সংসার ও সন্তানকে সময় দিতে গিয়ে ফিল্মি দুনিয়া থেকে দূরে থাকলেও, অভিনয়ের প্রতি তার ভালোবাসা এতটুকুও কমেনি।

আর এবার তার প্রত্যাবর্তনের খবরে সরগরম পুরো বলিউড পাড়া, বিশেষ করে নেটদুনিয়ায় এই নিয়ে চলছে ব্যাপক আলোচনা। সেলিনার কামব্যাক নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। কবে কোন ছবিতে দেখা যাবে তাকে? কার বিপরীতে তিনি অভিনয় করবেন? – এমন সব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে।

আরও পড়ুনঃ   হানিমুনে কোথায় গেলেন মেহজাবীন-রাজীব

যদিও এসব প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর এখনও মেলেনি, তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেলিনার একটি পোস্ট জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। একজন অনুরাগী সরাসরি প্রশ্ন করেছিলেন, ‘কবে আপনাকে পর্দায় দেখা যাবে?’ উত্তরে সেলিনা লেখেন, ‘খুব তাড়াতাড়ি।’এরপর থেকেই তার প্রত্যাবর্তন নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন।

বলিউডে ফেরার বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে সেলিনা জানিয়েছেন, ‘আমি এই মুহূর্তে বিদেশে আছি, তাই বিস্তারিত কথা বলা সম্ভব হচ্ছে না। দেশে ফিরেই সাংবাদিক সম্মেলন করে সবটা জানাবো।’ তার এই মন্তব্যে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

আরও পড়ুনঃ   প্রিন্সেস ডায়ানার ২৮ তম মৃত্যুবার্ষিকী আজ

উল্লেখ্য, এক দশক আগে বড়পর্দায় ‘থ্যাংক ইউ’ নামের একটি রোম্যান্টিক কমেডি ছবিতে অভিনয় করেছিলেন সেলিনা। এরপর ২০২০ সালে ‘সিজনস গ্রিটিংস’-এ তাকে শেষবারের মতো দর্শক দেখেছেন। এবার কোন নতুন চরিত্রে ধরা দেবেন এই অভিনেত্রী, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার ভক্তরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১০

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১১

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৩

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৫

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৭

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৮

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৯

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST