১৮ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

সব ছেড়ে আধ্যাত্মিকতায় মন দিলেন জ্যাকুলিন!

অনলাইন ডেস্ক : সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘হাউসফুল ফাইভ’ নিয়ে ব্যস্ততার মাঝেই সম্পূর্ণ ভিন্ন এক পথে হেঁটেছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজ। সব মোহমায়া ত্যাগ করে এবার তিনি আধ্যাত্মিকতায় মন দিয়েছেন। চর্চিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক কেলেঙ্কারির ঘটনায় প্রায়শই সংবাদের শিরোনামে থাকা এই অভিনেত্রী যেন নিজের জীবনে নতুন দিগন্ত খুঁজছেন।

সুকেশ চন্দ্রশেখর বর্তমানে আর্থিক দুর্নীতির অভিযোগে সংশোধনাগারে থাকলেও, সেখান থেকেই প্রেমিকাকে বিভিন্ন উপহার ও প্রাচুর্যে ভরিয়ে রাখেন। কিন্তু এসব পার্থিব আকর্ষণ থেকে নিজেকে সরিয়ে এবার আধ্যাত্মিকতার গভীরে ডুব দিয়েছেন জ্যাকুলিন।

আরও পড়ুনঃ   ‘জীবনে অনেক কিছু একসঙ্গে চাইনি’

আর তাই তিনি মুম্বাই ছেড়ে সোজা চলে গেছেন বেঙ্গালুরু। বেঙ্গালুরুতে গিয়ে জ্যাকুলিন আধ্যাত্মিক গুরু রবি শঙ্করের আশ্রমে উঠেছেন এবং তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেইসব মুহূর্তের ছবি তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

ছবির ক্যাপশনে জ্যাকলিন লিখেছেন, ‘আমার হৃদয় ভরে গেছে। গুরুদেব, আলোর দিশা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে ঋণী হয়ে থাকলাম।’ আশ্রমে তোলা ছবিগুলোতে দেখা যায়, জ্যাকলিনের পরনে গোলাপি রঙের সালোয়ার কামিজ।

আরও পড়ুনঃ   মরিচ ঘষে মোটা করলেন ঠোঁট, বিতর্কের মুখে ফ্যাশন ইনফ্লুয়েন্সার

কোনো প্রসাধনের আতিশয্য নেই, একেবারে সাধারণ লুকেই তিনি গুরুর কথা শুনতে আগ্রহী। গুরুর আশ্রমে গিয়ে তিনি শুধু আধ্যাত্মিক চর্চাই করেননি, বাছুর, হাতি, ঘোড়া, ষাঁড়ের মতো প্রাণীদের সঙ্গেও সময় কাটিয়েছেন। এমনকি আশ্রমের শিক্ষার্থীদের সঙ্গেও তাকে হাসিমুখে ছবি তুলতে দেখা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST