১৫ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

মাদকচক্রের চার ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার : র‌্যাব-৫, সিপিএসসি এর আভিযানিক দল শনিবার (১৪ জুন) দুপুর আড়াইটায় নগরীর বেলপুকুর থানার বেলপুকুর বাইপাসের দক্ষিণে মাহির মটরস-এর সামনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত আসামীরা হলো-হবিগঞ্জের মাধবপুর থানার জগদিসপুর চা-বাগান এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে রিয়াজ (২৫) এবং জাহাঙ্গঅর আলমের মেয়ে ও বাবুল হোসেনর স্ত্রী লিপি বেগম (৩২),

মাধবপুর থানার নারায়ণপুর ইটখোলার মৃত ওলি মিয়ার ছেলে জিয়াউর রহমান (৪০),এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার সাতরশিয়া বুজপাড়ার সাইদুল ইসলামের ছেলে সিএনজি ড্রাইভার সোহাগ আলী (২৬)। আসামীদের কাছ থেকে ১০ কেজি ২৮০ গ্রাম গাঁজা, মোবাইল ফোন ৩ টি, সিমকার্ড ৩ টি, সিএনজি ১ টি, ট্রাভেল ব্যাগ ১ টি, স্কুল ব্যাগ ১ টি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   নগরীতে মহানবী হযরত মুহাম্মদ সা: কে নিয়ে কটুক্তি করায় যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি এর আভিযানিক দল জানতে পারে যে, সিলেট-হবিগঞ্জ থেকে কতিপয় মাদক কারবারি যাত্রী বেশে অবৈধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে আসছে। যা রাজশাহী-চাপাইনবাবগঞ্জের বিভিন্ন জায়গায় পাইকারি বিক্রয় করা হবে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল উক্ত আসামীদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।

অদ্য তারিখ র‌্যাব-৫, সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ০৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করে এবং তাদের হেফাজতে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশী করে ১০ কেজি ২৮০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ   নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১২ জন

ধৃত আসামীগণ আন্তঃজেলা সংঘবদ্ধ মাদকচক্রের সক্রিয় সদস্য। তারা সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে গাঁজা সংগ্রহ করতঃ ট্রাভেল ব্যাগের ভিতর লুকায়িত অবস্থায় উক্ত অবৈধ মাদকদ্রব্য গাঁজা বহন করছিল। তারা দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে একই চক্রের সদস্য হয়েও অভিনব কায়দায় ভিন্ন ভিন্ন বাস ও সিএনজিতে যাত্রীবেশে ও পণ্য পরিবহণের আড়ালে অধিক মুনাফা লাভের আশায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা রাজশাহী মহানগরী ও চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল।

আসামীগনের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST