১১ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

বিগ ব্যাশের ড্রাফটে নাম লেখালেন চার পাকিস্তানি, বাংলাদেশের কজন?

অনলাইন ডেস্ক : ক্যালেন্ডার অনুযায়ী, আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশের খেলা মাঠে গড়াবার কথা। আর সেই আসরকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ। এরইমাঝে তাতে নামও জমা পড়েছে।

এবারের বিগব্যাশের ড্রাফটে জমা পড়া নামের মাঝে সবার ওপরে আছে শাহীন আফ্রিদির নাম। পাকিস্তানের এই বাঁহাতি পেসার পুরো আসরের জন্যই নিজের নাম জমা দিয়েছেন। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের তথ্য অনুযায়ী, এরইমাঝে শাহিন আফ্রিদির দিকে নজর আছে ব্রিসবেন হিটের। চলতি বছর ড্রাফটের শুরুতেই সুযোগ পাচ্ছে তারা।

তবে ব্রিসবেন হিট ইতোমধ্যেই বাঁ-হাতি পেসার স্পেন্সার জনসনকে স্কোয়াডে রেখেছে এবং তারা গত মৌসুমে প্ল্যাটিনাম বেতনের অধীনে সাইন করা কলিন মানরোকেও ধরে রাখতে পারে। যার ফলে আফ্রিদি ২ নম্বরে থাকা অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে চলে যেতে পারেন। এই দলটিও ইতোমধ্যে একজন ফাস্ট বোলার নেওয়ার আগ্রহ দেখিয়েছে।

আরও পড়ুনঃ   সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা

আফ্রিদির সঙ্গে পাকিস্তানি ক্রিকেটার হিসেবে ড্রাফটে আরও আছেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং বিগ ব্যাশে পরিচিত মুখ হারিস রউফ ও শাদাব খান। এই চার পাকিস্তানিই এবার আছেন ড্রাফট তালিকার সবার শীর্ষে।

নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রামে পাকিস্তানের বড় ফাঁকা সময় থাকায়, দেশটির জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়ের জন্যই বিগ ব্যাশে অংশ নেয়ার সুযোগ থাকছে।

আরও পড়ুনঃ   রাইসি’র মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক

বিগব্যাশে ড্রাফট মনোনীতরা: স্যাম কারান (ইংল্যান্ড), অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), লকি ফার্গুসন (নিউ জিল্যান্ড), টিম সাউদি (নিউ জিল্যান্ড), শাহীন আফ্রিদি (পাকিস্তান), শাদাব খান (পাকিস্তান), হারিস রউফ (পাকিস্তান), মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), কুশল পেরেরা (শ্রীলঙ্কা) এবং শামার জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ)
তবে এবারেও প্রথম তালিকায় নেই বাংলাদেশের কোনো তারকা। যদিও চূড়ান্ত ড্রাফটে থাকতে পারে একাধিক বাংলাদেশি তারকার নাম। সবশেষ গেল আসরে এই ড্রাফটে নাম লিখিয়ে দল পেয়েছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্স তাকে দলে টেনেছিল। যদিও এনওসি জটিলতায় হোবার্টের হয়ে খেলতে পারেননি এই লেগ স্পিনার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাকাব-এর শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ সাকিব আঞ্জুমানের কবর জিয়ারত

সৌদি আরবের ৮ ট্যাংকারে হামলার দাবি হুথিদের

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে : ভূমিমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জুুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১১

মরা খাল’ থেকে প্রাণের স্রোত, কাজ শেষে ২৫ লাখ টাকা ফেরত দিল ইউএনও

১২

বগুড়ায় ফুটবল খেলার বিরোধ মিমাংসা করতে গিয়ে শিক্ষার্থী খুন

১৩

ঢাকাগামী সিল্কসিটি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

১৪

পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

১৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

১৭

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

১৮

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের চেতনা বাস্তবায়িত হবে : তথ্যমন্ত্রী

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST