১০ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

৯ বছরের বড় জয়নবকে বিয়ে করলেন নাগার্জুনের ছোট ছেলে আখিল

অনলাইন ডেস্ক : দক্ষিণী সিনেমার কিংবদন্তী অভিনেতা নাগার্জুন আক্কিনেনির বড় ছেলে নাগা চৈতন্যর বিয়ে-বিচ্ছেদ নিয়ে কম আলোচনা হয়নি। প্রথম অভিনেত্রী সামান্থার সঙ্গে বিয়ে এরপর বিচ্ছেদ। গত বছরের শেষের দিকে আবার অভিনেত্রী শোভিতার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন তিনি।

বড় ছেলে যেমন হরহামেশাই সংবাদের শিরোনামে থাকেন, তেমনই ছোট ছেলে আখিল আক্কিনেনিও এবার জায়গা করে নিলেন সংবাদের শিরোনামে। দীর্ঘদিনের বান্ধবী জয়নব রাবজিকে বিয়ে করেছেন তিনি। যিনি কিনা অভিনেতার চেয়ে বয়সে ৯ বছরের বড়।

গত শুক্রবার (৬ জুন) সাত পাকে বাঁধা পড়েন আখিল আক্কিনেনি ও জয়নব। বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয় হায়দ্রাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   যে কারনে ৯ জনের সঙ্গে এক ঘরে রাত কাটান নোরা

শনিবার (৭ জুন) হায়দ্রাবাদে গ্র্যান্ড রিসেপশন পার্টির আয়োজন করা হয়, যাতে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির বড় তারকারা উপস্থিত ছিলেন। সাদা ফুল ও রাজকীয় সাজসজ্জায় সাজানো হয়েছিল অভিনেতার জুবিলি হিলসের বাড়ি।

রিসেপশন অনুষ্ঠানে আখিল একটি সাদা টাক্সেডো এবং কালো বোটাই পরেছিলেন। নববধূ জয়নব একটি সুন্দর পিচ রঙের লেহেঙ্গা পরেছিলেন, সঙ্গে পরেছিলেন ভারী হীরার গহনা।

বাবা ও বড় ভাইয়ের পথ অনুসরণ করে অনেক আগেই চলচ্চিত্রে পা রেখেছেন আখিল। তবে তার হবু স্ত্রী জয়নব ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। শিল্পপতি জুলফি রাবজির কন্যা।

কয়েক বছর আগে আখিল-জয়নবের পরিচয়। এরপর চুটিয়ে প্রেম করেছেন এই জুটি। তাদের দুজনের বয়সের ব্যবধানটা ছিল চোখে পড়ার মতো। তবে সেসব কোনো কিছুই বিয়ের জন্য বাধা হয়ে দাঁড়ায়নি।

আরও পড়ুনঃ   বিকিনি না পরলে টপ থার্টিতেই যেতে পারবো না : মিথিলা

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ১৯৯৪ সালে জন্মগ্রহণ করেন আখিল আক্কিনেনি। তার বয়স এখন ৩০ বছর। অন্যদিকে জয়নব রাবজির বয়স ৩৯ বছর।

২০১৫ সালে তেলেগু ভাষার ‘আখিল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে আখিল আক্কিনেনির। অভিষেক চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন। এ সিনেমার জন্য সেরা নবাগত বিভাগে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন এই অভিনেতা। বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ তালিকায় রয়েছে— ‘হ্যালো’, ‘মিস্টার মজনু’, ‘এজেন্ট’ প্রভৃতি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST