৯ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

কাবাডি জাতীয় খেলা তাই নয়, বাঙালীর প্রানের খেলা: শফিকুল হক মিলন

স্টাফ রিপোর্টার : কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। শুধু তাই নয় এটা হচ্ছে বাঙালীর প্রানের খেলা। এই খেলা গ্রাম বাংলার এমন কেউ নেই যে, খেলেন নি। এই খেলাকে স্মরণীয় করে রাখতে রাজশাহী জেলার আটটি উপজেলা থেকে একটি করে মোট আটটি দল নিয়ে এই খেলায় অংশগ্রহন করছেন বলে উল্লেখ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

সোমবার (৯ জুন) সকাল ১০টায় রাজশাহী লালনশাহ্ মঞ্চ সংলগ্ন মাঠে উত্তরবঙ্গ কাবাডি একাডেমি রাজশাহীর আয়োজনে এবং উত্তরবঙ্গ কাবাডি ক্লাব এর ব্যবস্থাপনায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে দুই দিনব্যাপি কাবাডি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, শুধু আয়োজক বা খেলোয়ারগণরাই এই খেলাকে আকর্ষণীয় করতে পারেনা। আকর্ষণীয় ও সৌন্দর্য করে সবার সামনে উপস্থাপন করেন সাংবাদিকরা। তিনি বলেন, বাংলাদেশের অবস্থা বর্তমানে অন্যরকম। ৫ আগস্টের পর থেকে সকল কার্যক্রম পরিবর্তন হয়েছে। বসেছেন অন্তবর্তীকালীন সরকার। কিন্তু এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীরা সেই সেবার জায়গায় ফেরত যেতে পারেনি। তাদেরকে সাহসের সাথে দেশের আইনশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ   চালককে মারধরের ঘটনায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ

মিলন বলেন, বর্তমান সরকারের নিকট জনগণের আশা আকাংখ্যা অনেক থাকলেও তা পূরণ করতে পারছেনা। একটি অদৃশ্য শক্তি হয়তো তাদের কাজে বাধা প্রধান করছে। কিন্তু এ অবস্থা চলতে দেয়া হবেনা। আগামী ডিসেম্বরের মধ্যেই সাধারণ নির্বাচন দেয়ার আহ্বানও জানান তিনি।

মিলন আরো বলেন, একটি দেশকে দ্রুত বিশ্বের নিকট পরিচিত করতে হলে ক্রীড়ার কোন বিকল্প নাই। আজেন্টিনাকে পূর্বে কয়জন মানুষ চিনতো। এমন দেশ এখনো আছে অনেকেই নামও জানেনা। অথচ এই খেলার মাধ্যমে ঐ সকল দেশ দ্রুত বিশ্বের দরবারে দ্রুত পরিচিতি পেয়েছে, আগামীতেও পাবে। সেইসাথে ব্যক্তি পর্যায়েও অনেকে বিশ্বে পরিচিতি পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আগামীতেও এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করার আহ্বান জানিয়ে কাবাডি খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন। শেষে তিনি খেলোয়ারদের ফুল দিয়ে বরণ এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। উদ্বোধনী ম্যাচে দূর্গাপুর উপজেলা দল ও পুঠিয়া উপজেলা দল অংশগ্রহন করেন।

আরও পড়ুনঃ   নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ

মেঘনা কাবাডি ক্লাব ও একাডেমি, এডভোকেট শফিকুল হক মিলন ‘ল এসোসিয়েট ও পাইওনিয়র ‘ল এসোসিয়েট এর পৃষ্ঠোপোষকতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের সিনিয়র সহ-সভাপতি, আন্তর্জাতিক কাবাডি রেফারি, বিকেএফ , সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ এস এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কামাল আজাদ সুইট, উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের সাধারণ সম্পাদক এস এম আতিকুর রহমান, কাবাডি ফেডারশেনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মজনু ও মহানগর যুবদলের সাবেক সদস্য রুবেল। এছাড়াও আয়োজক কমিটির সদস্য, আটটি উপজেলা দলের খেলোয়ার ও কর্মকর্তাবৃন্দ এবং শুধিজনগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST