৬ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

কোহলিদের রোড-শো তে ১১ মৃত্যু, যা বললেন গম্ভীর

অনলাইন ডেস্ক : দিন কয়েক আগে আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। পুরো ব্যাঙ্গালুরুতেই ছিল উৎসবের আমেজ। তবে এরপরই ঘটেছে মর্মান্তিক এক ঘটনা। বেঙ্গালুরুর আইপিএল শিরোপা জয়ের উদযাপন চলাকালে পদদলনের ঘটনায় ১১ জন সমর্থকের মৃত্যু এবং আরও অনেকে আহত হয়েছে।

আর এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। একইসঙ্গে তিনি ভবিষ্যতে রোড-শো না করার আহ্বান জানিয়েছেন।

ইংল্যান্ড সফরের আগে মুম্বাইতে সাংবাদিকদের গম্ভীর বলেন, ‘আমি কখনোই বিশ্বাস করি না যে, উদযাপনের জন্য রোড-শো করার দরকার আছে। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরেও আমি একই কথা বলেছিলাম। মানুষের জীবন এসব আনন্দ উদযাপনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুনঃ   ৩ প্রতিষ্ঠানের যৌথ আয়োজনে আইসিবিটি সম্মেলনের উদ্বোধন

গম্ভীর আরও বলেন, ‘ভবিষ্যতেও আমি বলব, আমাদের এসব এড়ানো উচিত। এর চেয়ে ভালো হতো যদি এই উদযাপন কোনো স্টেডিয়ামের মধ্যে বা সীমিত পরিসরে করা হতো।’

যারা আপনজন হারিয়েছেন, তাদের নিয়ে গম্ভীর বলেন, ‘গতকালের ঘটনা অত্যন্ত মর্মান্তিক। যারা প্রিয়জন হারিয়েছেন, আমি তাদের জন্য ব্যথিত। আশা করি ভবিষ্যতে এমন কিছু আর কখনো ঘটবে না। আমরা সবাই এ ধরনের ঘটনার জন্য দায়ী। আমরা দায়িত্বশীল নাগরিক, আমাদের এসব বিষয় নিয়ে আরও সতর্ক হওয়া উচিত।’

আরও পড়ুনঃ   পাকিস্তানের প্রথম স্পিনার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন নোমান

গম্ভীর মনে করেন, ‘আমি খেলোয়াড় হিসেবে রোড-শোতে বিশ্বাস করিনি, কোচ হিসেবেও করি না এবং ভবিষ্যতেও করব না। জেতা অবশ্যই গুরুত্বপূর্ণ, উদযাপনও। কিন্তু তা কখনই মানুষের জীবনের মূল্যকে ছাপিয়ে যেতে পারে না। যদি আমরা ভিড় সামলাতে না পারি, তাহলে এ ধরনের রোড-শো বাদ দেওয়াই ভালো।’

উল্লেখ্য, পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এক বিবৃতিতে নিহত ১১ জনের পরিবারকে প্রত্যেকে ১০ লক্ষ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে। একইসঙ্গে আহতদের চিকিৎসা সহায়তার জন্য ‘আরসিবি কেয়ারস’ নামে একটি তহবিল গঠন করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST