৩ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

পাঁচ টাকার নোটে কুসুম্বা মসজিদের ছবি পুনর্বহালের দাবি

নওগাঁ প্রতিনিধি : পাঁচ টাকার নোট থেকে ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের ছবি প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে দুটি রাজনৈতিক দলের নওগাঁ জেলার মান্দা উপজেলার স্থানীয় নেতাকর্মীরা। মান্দা উপজেলা বিএনপি মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে বিক্ষোভ সমাবেশের পর অর্থ উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দিয়েছে।

পাঁচ টাকার নোটে কুসুম্বা শাহী মসজিদের ছবি বহালের একই দাবিতে পৃথকভাবে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা কমিটি।

বিক্ষোভ সমাবেশে মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাদের ও শামশুল ইসলাম বাদল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল ও আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু তালহা জুবায়ের, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিদুজ্জামান সালেক প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও সিরাপ জব্দ

বক্তারা বলেন, ‘কুসুম্বা মসজিদ আমাদের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির অমূল্য নিদর্শন। এটি পাঁচ টাকার নোটে বহাল থাকায় দেশের মানুষ ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতো। এ ধরনের সিদ্ধান্ত দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে অবমূল্যায়নের শামিল। অবিলম্বে কুসুম্বা মসজিদের ছবি পুনরায় পাঁচ টাকার নোটে বহাল করতে হবে। দাবি আদায় না হলে ভবিষ্যতে মান্দাসহ নওগাঁবাসীকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে।’

আরও পড়ুনঃ   রাজধানীতে ‘ধাক্কামারা’ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে অর্থ উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।

এ বিষয়ে গ্রামবাংলা সাহিত্য পত্রিকার সম্পাদক আশরাফুল হক পলাশ বলেন, ‘কুসুম্বা মসজিদ নিয়ে আমি অনেক গবেষণা করেছি। এ বিষয়ে আমার সম্পাদনায় একাধিক বইও প্রকাশিত হয়েছে। কুসুম্বা মসজিদ শুধু স্থাপত্য নিদর্শনই নয়, এটি একটি ঐতিহাসিক পরিচয় বহন করে। নতুন নোটে তা না থাকায় হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মধ্যে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST