২ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন রুট

অনলাইন ডেস্ক : ইংল্যান্ডের হয়ে ওয়ানডে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন জো রুট। এই ফরম্যাটে দেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক এখন এই মিডল অর্ডার ব্যাটার। গতকাল রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এই রেকর্ড গড়েছেন তিনি।

এ দিন আগে ব্যাট করে ৩০৮ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়া করতে নেমে রুট ৫২ বলে অর্ধশতরান পূরণ করেন। ওয়ানডে ক্রিকেটে ৪৩তম ফিফটি হয়ে গেল তার। সেই সঙ্গে নতুন কীর্তিও গড়ে ফেললেন তিনি। ২০১৯ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইউয়ন মরগানকে টপকে গেছেন রুট।

আরও পড়ুনঃ   ৫ দাবি মেনে নিতে সাত কলেজের শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

সাদা বলে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মরগান ২২৫টি ওয়ানডে ম্যাচে ৬৯৫৭ রান করেছিলেন। ১৩টি সেঞ্চুরি এবং ৪২টি অর্ধশতরান ছিল তার। এ দিন সেই রান টপকে যান রুট।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ইয়ান বেল। তিনি ৫৪১৬ রান করেছেন। ভারতের বিপক্ষে ২০১৩ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় রুটের। পরের বছর প্রথম সেঞ্চুরি করেন। তার পর ধারাবাহিক ভাবে রান করেছেন। অভিষেকের পর থেকে তিনটি বিশ্বকাপেই খেলেছেন।

আরও পড়ুনঃ   ‘আওয়ামী লীগ ব্যান করো’ স্লোগানে ৪ ঘণ্টা ধরে অবরোধ শাহবাগ, বন্ধ যান চলাচল

তবে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ৪৭তম স্থানে রয়েছেন তিনি। সবার উপরে আছেন শচিন টেন্ডুলকার। তিনি ১৮৪২৬ রান করেছেন। অর্থাৎ রুটের থেকে ১১ হাজার রান বেশি করেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST