১ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

দ্বিতীয় কোয়ালিফায়ারে বৃষ্টির শঙ্কা কেমন, খেলা না হলে ফাইনালে যাবে কারা?

অনলাইন ডেস্ক : শীর্ষে থেকে লিগপর্ব শেষ করেছিল পাঞ্জাব কিংস। যদিও প্রথম কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে রীতিমতো উড়ে গেছে শ্রেয়াস আইয়াররা। ফাইনালের টিকিট কাটতে তাদের সামনে আরেকটি সুযোগ। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে প্রীতি জিন্তার দল।

মুম্বাইয়ের শুরুটা কিছুটা ধীরলয়ের হলেও ঠিক সময়ে সেরা ছন্দে ফিরেছে। এলিমিনেটরে গুজরাট টাইটান্সকে উড়িয়ে দিয়েছে তারা। নক আউট মানেই যে মুম্বাই ইন্ডিয়ান্স অপ্রতিরোধ্য, তা ফের প্রমাণ করেছে। আহমেদাবাদে আজকের ম্যাচে যারা জিতবে তারাই চলে যাবে ফাইনালে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? খেলা ভেস্তে গেলে কোন দল যাবে ফাইনালে?

আরও পড়ুনঃ   মাহমুদউল্লাহর অবসর নিয়ে যা বললেন সুজন

স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচের মাঝে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে খেলা ভেস্তে যাওয়ার মতো বৃষ্টি হবে না। কিছুক্ষণ বৃষ্টি হতে পারে। এরপর আবারও খেলা শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা।

ম্যাচের দিন সন্ধ্যায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে বৃষ্টি হতে পারে। তবে দুই দলেরই সমস্যা হওয়ার কথা নয়। প্লে-অফের নতুন নিয়ম অনুযায়ী, সম্পূর্ণ ম্যাচ হওয়ার জন্য ৬০ মিনিটের বদলে ১২০ মিনিট অপেক্ষা করা হবে। যদি ম্যাচ শুরু না করা যায়, তাহলে আইপিএলের নিয়ম অনুযায়ী ফাইনালে উঠবে পাঞ্জাব।

আরও পড়ুনঃ   বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনার গ্রেপ্তারি পরোয়ানা

এ ধরনের পরিস্থিতিতে পয়েন্ট তালিকায় যে দল ওপরে থাকে তারাই ফাইনালে ওঠে। সেই হিসেবে ১৯ পয়েন্ট থাকার সুবাদে ফাইনালে উঠবে পাঞ্জাব। আইপিএল থেকে ছিটকে যাবে পাঁচবারের শিরোপাজয়ী মুম্বাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST