৩১ মে ২০২৫
অনলাইন সংস্করণ

কেরোসিনের দাম একলাফে বাড়ল ১০ টাকা

অনলাইন ডেস্ক : জুন মাসের জন্য ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এ দফায় কমানো হয়েছে পেট্রোল, অকটেন ও ডিজেলের দাম। কিন্তু চমকপ্রদভাবে বাড়ানো হয়েছে কেরোসিনের দাম। মে মাসের জন্য প্রতি লিটার কেরোসিনের দাম ১০৪ টাকা নির্ধারণ করা হলেও এ বারে তা ১০ টাকা বাড়িয়ে ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

সাধারণত জ্বালানি তেলের মূল্য নির্ধারণের ক্ষেত্রে ডিজেল ও কেরোসিনের দাম একত্রেই সমন্বয় করা হয়। তবে এবারের চিত্র ভিন্ন। ডিজেলের দাম কমানো হলেও বাড়ানো হয়েছে কেরোসিনের দাম।

আরও পড়ুনঃ   অবশেষে টেস্টে ভারতের নতুন অধিনায়ক ঘোষণা

তবে হঠাৎ কেন মূল্যবৃদ্ধি? এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রতিবারই কেরোসিনের মূল্য ডিজেলের সঙ্গে সমন্বয় করা হয়। এতে করে কেরোসিন তুলনামূলক কম বিক্রি হয়। তবে মূল্য বৃদ্ধি আরেকটি কারণ হলো ভেজাল প্রতিরোধ। প্রায় সময় ডিজেলসহ অন্যান্য জ্বালানি তেলের সঙ্গে কেরোসিন মিশিয়ে ভেজাল তেল বিক্রি করা হয়। তাই ভেজাল প্রতিরোধেই এবার কেরোসিনের দাম বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুনঃ   খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে গুলশানের বাসায় সেনাপ্রধান

এর আগে শনিবার (৩১ মে) সন্ধ্যায় নতুন এ মূল্যের প্রজ্ঞাপন প্রকাশ করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। যা আগামীকাল (১ জুন) থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রতি লিটার ডিজেল ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রোলের দাম প্রতি লিটার ১২১ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা ও অকটেনের দাম ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST