৩০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের রুপকার শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০মে) বিকেলে তানোর পৌরসভার ৩নম্বর ওয়ার্ড চাপড়া শিশু সদন এতিমখানা মার্কেটে অবস্থিত ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় দোয়া মাহফিল ও আলোচনা সভায় তানোর পৌরসভা বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-(তানোর-গোদাগাড়ী) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট শিল্পপতি এডভোকেট সুলতানুল ইসলাম তারেক।

আরও পড়ুনঃ   “সৎ ও উন্নয়নমুখী নেতৃত্বই দেশের অগ্রগতির পথ”- অধ্যাপক আবুল কালাম আজাদ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল আলম, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম সরকার,তানোর উপজেলা তাতী দলের সভাপতি বদের আলী,বাঁধাইড় ইউপির বিএনপির সিনিয়র নেতা বকুল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আতিকুর রহমান, তানোর পৌর যুবদলের আহবায়ক সাইদুর রহমান, সদস্য সচিব জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আমিনুর রহমান রানা, গোদাগাড়ী পৌর যুবদল নেতা সাবিয়ার রহমান মিল্টন, ওয়ার্ড বিএনপি নেতা ওবাইদুর রহমান,মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল গাফফার প্রমুখ সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। এর আগে চাপড়া শিশু সদন এতিমখানায় শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত ও দুপুরে এতিম বাচ্চাদের সাথে বসে দুপুরের খাওয়াদাওয়া করেন এডভোকেট সুলতানুল ইসলাম তারেক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST