২৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

‘খোলামেলা দৃশ্যে অভিনয় করছি বলে পাগল ভেবেছিল’

অনলাইন ডেস্ক : ওজন বৃদ্ধি হওয়ায় কটাক্ষের শিকার হচ্ছেন ওপার বাংলার অভিনেত্রী বিপাশা বসু। তাকে এই চেহারায় মেনে নিতে পারছেন না অনুরাগীরা। কিন্তু ২০০৩ সালে ‘জিসম্‌’ ছবিতে বিপাশা আলোড়ন ফেলেছিলেন। তার সৌন্দর্য ও লাস্যময়ী চেহারায় কুপোকাত করেছিলেন অনুরাগীদের। সেই সময়ে এমন সাহসী চরিত্রে খুব কম অভিনেত্রীই কাজ করেছিলেন।

প্রথম দিকে এই ছবিতে কাজ করার অনুমতি ছিল না বিপাশার কাছেও। অভিনেত্রীর ব্যক্তিগত সহকারী ভেবেছিলেন ক্যারিয়ারের মধ্যসময়ে এসে এমন চরিত্রে অভিনয় করে নিজের বড় ক্ষতি করতে চলেছেন বিপাশা।

আরও পড়ুনঃ   মুক্তি পাচ্ছে কুসুমের ‘শরতের জবা’

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিপাশা বলেন, ‘আমি তখন ক্যারিয়ারের মধ্যসময়ে। সকলে বলেছিল প্রাপ্তবয়স্ক ছবিতে এখন অভিনয় করা ঠিক হবে না। অনেকে বলেছিলেন,‘তথাকথিত হিন্দি ছবির অভিনেত্রীদের মতো হও তুমি। দর্শকের মনে জায়গা করে নিয়েছ তুমি ইতোমধ্যেই।’ সকলে আমাকে ‘জিসম্‌’ ছবিতে অভিনয় করতে নিষেধ করেছিলেন।’

কিন্তু বিপাশা কারও কথা শোনেননি। তার কথায়, ‘আমার ব্যক্তিগত সহকারী ভেবেছিলেন, আমি হয়ত পাগল হয়ে গেছি।’ ছবিতে জন আব্রাহামের সঙ্গে বিপাশার উষ্ণ রসায়ন ছিল সেই সময়ের চর্চিত বিষয়। অভিনেত্রী মনে করেন, এই ছবিতে কাজ করার সিদ্ধান্ত একেবারেই ঠিক ছিল।

আরও পড়ুনঃ   বিয়ের পর ভাগ্য খুলে গেছে : মেহজাবীন

প্রাপ্তবয়স্ক ছবি হলেও তার অভিনয় প্রশংসিত হয়েছিল। তাই ‘জিসম্‌’-এ অভিনয় করার পরে আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। বিপাশার ভাষ্যে, ‘এই ছবির পরে বিভিন্ন বিষয় পরিবর্তন হয়ে গেছে। মহিলারা নেতিবাচক চরিত্রে অভিনয় করতে পারবেন না— এই ধরনের ধারণা বদলে যায়। তাই এই ছবি অবশ্যই সেই সময়ে অনেক পরিবর্তন এনেছিল। খুব গুরুত্বপূর্ণ ছবি এটি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

গোদাগাড়ী ইউনিয়নে গেটকা প্রকল্পের ষান্মাসিক লোকমোর্চা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দান বাক্সে মিলল প্রায় ১০ লক্ষ টাকা, স্বর্ণ ও বিদেশি মুদ্রা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

১১

বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১২

বর্ণালী-হেতেমখাঁ বড় মসজিদ সড়কের কাজ বর্ষার আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের

১৩

রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

১৪

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ: নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

১৬

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

১৭

সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

১৮

রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ

১৯

জয়পুরহাটে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST