৬ মে ২০২৫
অনলাইন সংস্করণ

দেড় বছরের মেয়েকে স্কুলে নিয়ে গেলেন শুভশ্রী

অনলাইন ডেস্ক : গত নভেম্বরেই একবছর পূর্ণ করেছে রাজ চক্রবর্তী ও শুভশ্রীকন্যা ইয়ালিনী চক্রবর্তী। এরপর মাস পাঁচেক যেতে না যেতেই ব্যাগ কাঁধে স্কুলে পদাপর্ণ দেড় বছরের খুদের।

মেয়ের স্কুলে যাওয়ার প্রথমদিনের মুহূর্ত ক্যামেরাবন্দি করলেন রাজ চক্রবর্তী। সেখানেই দেখা গেল, সাদা জামা, সবুজ ব্যাগ কাঁধে, ছোট্ট ঝুঁটি বেঁধে বাধ্য মেয়ের মতো মায়ের কোলে চড়ে স্কুলের পথে সে।

শুভশ্রীও ততোধিক উচ্ছ্বসিত ইয়ালিনীর প্রথম স্কুল যাওয়া নিয়ে। বাবার ক্যামেরায় তাকিয়ে হাত নেড়ে টা-টা করতেও ভুলল না খুদে।

সম্প্রতি ছেলে ইউভানকে নিয়ে আমেরিকায় গিয়েছিলেন রাজ-শুভশ্রী। সেখান থেকে নানা রঙিন মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তারকা দম্পতি। এবার আমেরিকা থেকে ফিরেই সপ্তাহের পয়লা দিনে মেয়েকে স্কুলে নিয়ে গেলেন শুভশ্রী।

আরও পড়ুনঃ   বহু প্রেমের পর গোপনে বিয়ে সারলেন নারগিস ফাখরি

৫ মে থেকে শুরু হল রাজকন্যা ইয়ালিনীর স্কুলজীবন। যে কোনও মা-বাবার ক্ষেত্রেই সন্তানের প্রথম স্কুলে যাওয়া স্পেশাল। রাজ-শুভশ্রীও এক্ষেত্রে ব্যতিক্রম নন। আর সেজন্যই বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখলেন পরিচালক রাজ চক্রবর্তী। তা কেমন কাটল প্রথমদিন? সেই ঝলকও দেখিয়েছেন অভিনেত্রী।

শুভশ্রীর শেয়ার করা একগুচ্ছ মুহূর্তে দেখা গেল, দেড় বছরের খুদে মায়ের হাত ধরে গুটি গুটি পায়ে স্কুলে যাচ্ছে। আবার কখনও বা রং তুলি নিয়ে প্লেস্কুলে ইয়ালিনীর সঙ্গী হয়েছেন অভিনেত্রী। দেখে বেশ বোঝা গেল, স্কুলের পয়লা দিন যে খুদে বেশ উপভোগ করেছে।

আরও পড়ুনঃ   কনসার্টে মঞ্চ মাতাচ্ছেন রাহাত ফতেহ আলী খান

বাচ্চারা সাধারণত স্কুল যাওয়ার সময় কাঁদে। কিন্তু ইয়ালিনীর ক্ষেত্রে তো একেবারে উল্টো। হাসিমুখে বাবার ক্যামেরায় পোজ দিয়ে বিদায় জানাল সে। আর ইয়ালিনী চক্রবর্তীর সেসব মিষ্টি মুহূর্ত দেখেই মন গলেছে নেটপাড়ার।

প্রসঙ্গত, বলিউডের পাশাপাশি যে কোনও সিনেইন্ডাস্ট্রির স্টারকিডদের নিয়েই দর্শক-অনুরাগীদের মধ্যে আলাদা কৌতূহল থাকে। টলিউডও সেক্ষেত্রে ব্যতিক্রম নয়। তারকা মা-বাবাদের পাশাপাশি তারাও লাইমলাইটে বিরাজমান। খুদেদের মজার কাণ্ডকারখানা নিয়েও আলোচনার অন্ত নেই। সেই তালিকায় রাজ-শুভশ্রীর দুই সন্তান ইউভান-ইয়ালিনীও রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST