২৪ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার; প্রতিবাদে সংবাদ সম্মেলন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে অরাজনৈতিক ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন হেযবুত তওহীদ-এর বিরুদ্ধে বিদ্বেষমূলক হ্যান্ডবিল বিতরণ, মাইকিং, অপপ্রচার ও গুজব রটনার মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়িয়ে মব সন্ত্রাস উস্কে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে হেযবুত তওহীদ-নাটোর জেলা শাখার উদ্যোগে উপজেলার বনপাড়াস্থ নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে হেযবুত তওহীদের নেতৃবৃন্দ লিখিত বক্তব্যে বলেন, গত তিন দশক ধরে সংগঠনটি বাংলাদেশের প্রচলিত আইন মেনে জঙ্গিবাদ, উগ্রবাদ ও ধর্ম ব্যবসার বিরুদ্ধে ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরছে। কিন্তু একটি উগ্র ধর্মান্ধ গোষ্ঠী হেযবুত তওহীদের উগ্রবাদ বিরোধী অবস্থানকে সহ্য করতে না পেরে বারবার হামলা, অপপ্রচার ও হুমকির মাধ্যমে হেযবুত তওহীদের সদস্যদের ক্ষতিসাধনের চেষ্টা চালাচ্ছে।

বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি জেলার বড়াইগ্রাম এলাকায় একটি গোষ্ঠী হ্যান্ডবিল বিতরণ, মাইকিং ও অনলাইনে ভিত্তিহীন গুজব ছড়িয়ে হেযবুত তওহীদকে ইসলামবিরোধী সংগঠন হিসেবে চিহ্নিত করতে অপচেষ্টা চালাচ্ছে। তারা জানান, অতীতেও এ ধরনের মিথ্যা প্রচারণা ও ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে দেশের বিভিন্ন স্থানে হেযবুত তওহীদের সদস্যদের বাড়িঘরে হামলা, লুটপাট ও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এমনকি গত ৩০ বছরে ৫ শতাধিক বার তাদের ওপর হামলা হয়েছে, শত শত সদস্য আহত হয়েছেন এবং পাঁচজন প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুনঃ   কেন্দ্রঘোষিত রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে রাজশাহীতে ‘রোডমার্চ’

সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, তারা কোরআন হাদিস সম্মতভাবে সালাত আদায় করে, সুন্নাহর প্রতি সম্মান প্রদর্শন করে এবং ইসলামের মূল শিক্ষার ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কথিত ইমাম কল্যাণ ঐক্য পরিষদের প্রচারিত হ্যান্ডবিলে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রমাণহীন বলেও উল্লেখ করেন তারা।

আরও পড়ুনঃ   ব্যানার-পোস্টার অপসারণ ও ফুটপাত দখল মুক্তকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

বক্তারা আরও বলেন, একজন মুসলমানের জন্য তওহীদের দাওয়াত দেওয়া ধর্মীয় দায়িত্ব এবং এটি বাংলাদেশের সংবিধানে স্বীকৃত নাগরিক অধিকার। যারা এই অধিকারহরণ করতে চায়, তারা প্রকৃতপক্ষে স্বাধীনতা ও মানবাধিকারের শত্রু। সব শেষে কোন গুজবে বিভ্রান্ত না হয়ে সত্য যাচাই করে শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ বজায় রাখার জন্য সংবাদ মাধ্যম, প্রশাসন এবং জনগণের প্রতি আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ আঞ্চলিক দ্বায়িত্বপ্রাপ্ত সমম্বয়ক আনিসুর রহমান সাকিব, নাটোর জেলা শাখার সভাপতি আব্দুস সবুর খাঁন, সহ সভাপতি আব্দুস সালাম, রাজনৈতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক বাদশা প্রামানিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST