২১ মে ২০২৫
অনলাইন সংস্করণ

আমি বিদেশি হলে তারেক রহমানকেও বিদেশি নাগরিক বলতে হয়

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ব‌লে‌ছেন, কেবলমাত্র যুক্তরাষ্ট্রে থেকেছি বলে যদি আমাকে বলা হয়, আমি বিদেশি নাগরিক, তাহলে তারেক রহমান সাহেবকেও সেই কথা বলতে হয়।

বুধবার (২১ মে) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকা‌ডেমিতে এক ব্রিফিংয়ে এ কথা ব‌লেন তি‌নি।

নিরাপত্তা উপদেষ্টা ব‌লেন, আমার একটাই নাগরিকত্ব, বাংলাদেশের নাগরিকত্ব। আমি এখানে আসার আগে আমার পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থেকেছি। কিন্তু আমার যুক্তরাষ্ট্রের কোনও পাসপোর্ট নেই। বাংলাদেশ ছাড়া আমার অন্য কোনও দেশের নাগরিকত্ব নেই।

আরও পড়ুনঃ   রাজশাহীর পদ্মায় কুমির, নদীতে গোসল না করতে মাইকিং

খলিলুর রহমান বলেন, কেবলমাত্র যুক্তরাষ্ট্রে থেকেছি বলে যদি আমাকে বলা হয়, আমি বিদেশি নাগরিক, তাহলে তারেক রহমান সাহেবকেও সেই কথা বলতে হয়। আমি আবেদন করব যে, আপনারা বুঝেশুনে কথা বলবেন। আমাকে যদি ঢিল নিক্ষেপ করেন, তাহলে সেটা কিন্তু অন্যের ওপর গিয়েও পড়তে পারে। আমি যেটা নই আমাকে সেটা বানাবেন না, প্লিজ।

তি‌নি ব‌লেন, পারলে প্রমাণ করেন, আদালতে গিয়ে প্রমাণ করেন। আমার তো একটা অধিকার আছে বাংলাদেশি হিসেবে। সেই অধিকারকে যদি সম্মান না দেন সেটা খুব দুঃখজনক হবে। এগুলো বন্ধ করুন।

আরও পড়ুনঃ   শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ

সম্প্রতি খুলনায় এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সরকারপ্রধানের উদ্দেশে বলেছেন, আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন। হয় তিনি নিজে পদত্যাগ করবেন, না হলে আপনি তাকে বিদায় করবেন।

সালাহউদ্দিন আহমদ ব‌লে‌ছি‌লেন, এ দেশের নিরাপত্তাসংক্রান্ত কোনো জাতীয় দায়িত্ব বিদেশি কোনো নাগরিকের হাতে থাকতে পারে না। এই নাগরিক ষড়যন্ত্র করছে বাংলাদেশে একটি অস্থির পরিস্থিতি সৃষ্টি করার জন্য। আমরা তা হতে দেব না।-ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১০

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১১

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১২

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৩

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৫

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৬

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৭

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

১৮

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৯

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

২০

Design & Developed by: BD IT HOST