২১ মে ২০২৫
অনলাইন সংস্করণ

আইপিএলের নতুন নিয়ম চালু হতেই ক্ষুব্ধ কলকাতা, বিসিসিআই বরাবর চিঠি

অনলাইন ডেস্ক : আইপিএলের শেষের অঙ্কটা বেশ জমে উঠেছে। এরইমাঝে নির্ধারিত হয়ে গেছে ৮ দলের ভাগ্য। সুতোয় ঝুলছে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ভাগ্যটা। এরপরেই অবশ্য আছে প্লে-অফের আনুষ্ঠানিকতা। আর টুর্নামেন্ট যখন শেষের দিকে এগুচ্ছে, তখন আইপিএলে চোখ রাঙাচ্ছে বৃষ্টির বাধা।

এবারের আইপিএলের একাধিক ম্যাচ এরইমাঝে ভেসে গেছে বৃষ্টিতে। শঙ্কায় আছে সামনের বেশ কিছু ম্যাচও। এমন অবস্থায় বৃষ্টির কথা মাথায় রেখে আইপিএলের ম্যাচগুলোর দৈর্ঘ্য আরও ২ ঘণ্টা বাড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। গতকাল মঙ্গলবার থেকে চালু হয়েছে এই নিয়ম।

আর সেটাই ক্ষিপ্ত করেছে আসরের বড় দল কলকাতা নাইট রাইডার্সকে। তাদের দাবি, সঠিক সময়ে এই নিয়ম চালু করা হলে এখনও তারা প্লে-অফের দৌড়ে থাকতে পারত।

গতকাল মঙ্গলবার ভারতের বোর্ড জানিয়েছে, ২০ ওভারের ম্যাচ শেষ করার জন্য ৬০ মিনিটের বদলে ১২০ মিনিট অপেক্ষা করা হবে। ন্যূনতম পাঁচ ওভারের ম্যাচ শুরু করার সর্বশেষ সময়ও এক ঘণ্টা বাড়ানো হয়েছে। আইপিএলের মুখ্য কর্তা হেমঙ্গ আমিন ই-মেইল করে সব দলকে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। মূলত বর্ষা মৌসুমের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত।

আরও পড়ুনঃ   হারের ম্যাচেও প্রাপ্তি তানজিম সাকিবের বিশ্বরেকর্ড

আর সেটাই মানতে পারছে না আইপিএলের দৌড় থেকে ছিটকে যাওয়া কেকেআ। বৃষ্টিতে এবার তাদের দুই ম্যাচ হয়েছে বাতিল। পাঞ্জাব কিংস এবং বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। এই দুই ম্যাচে জয় পেলে কলকাতাও টিকে থাকত প্লে-অফের দৌড়ে। বিসিসিআই বরাবর চিঠি দিয়ে সেই ক্ষোভই প্রকাশ করেছেন কলকাতা ফ্র্যাঞ্চাইজির সিইও ভেঙ্কি মাইসোর।

মাইসোর কলকাতার পক্ষ হয়ে পাঠানো মেইলে লিখেছেন, “মওসুমের মাঝপথে নিয়ম বদল যে কোনও কোনও ক্ষেত্রে দরকারি সেটা আমরা জানি। তবে নিয়ম চালু করার ক্ষেত্রে একটা ধারাবাহিকতা থাকা উচিত বলে আমরা মনে করি।”

আরও পড়ুনঃ   রাজশাহীর নারী সাংবাদিক মাসুমার মৃত্যুতে আরসিআরইউ'র শোক

তিনি আরও লিখেছেন, “যখন আইপিএল ১৭ মে আবার শুরু হলো, তখনই এটা পরিষ্কার ছিল ওই দিনের প্রথম ম্যাচ, অর্থাৎ কলকাতা বনাম বেঙ্গালুরু ম্যাচটি, বৃষ্টির কারণে বাধাগ্রস্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে ছিল। আবহাওয়ার পূর্বাভাস সকলের কাছেই ছিল। এখন যে অতিরিক্ত ১২০ মিনিট সময় প্রযোজ্য করা হয়েছে, তা সেদিন থাকলে অন্তত পাঁচ ওভারের একটি ম্যাচ আয়োজনের সুযোগ মিলত।”

সবশেষে তিনি লিখেছেন, “ওই ম্যাচের পরেই কেকেআরের প্লে-অফের আশা শেষ হয়ে যায়। তাই তড়িঘড়ি নেওয়া সিদ্ধান্ত এবং ধারাবাহিকতার অভাব থাকা এ ধরনের প্রতিযোগিতার ক্ষেত্রে কাম্য নয়। কেন আমরা এতটা ক্ষুব্ধ, সেটা আশা করি বুঝতে পারছেন।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST