১৬ মে ২০২৫
অনলাইন সংস্করণ

কোহলির অবসর ও অধিনায়কত্ব নিয়ে চাঞ্চল্যকর তথ্য কোচের

অনলাইন ডেস্ক : হঠাৎ করেই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এর দু’দিন আগে একই সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। তবে তার চেয়ে কোহলির অবসরেই ক্রিকেটভক্তরা বেশি অবাক হয়েছেন। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, অবসর গ্রহণের পেছনে ভূমিকা রেখেছে অধিনায়কত্বের বিষয়। বিসিসিআই কোহলির চাহিদামতো সেই দায়িত্ব না দেওয়ায় নাকি তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন!

গত ৭ মে রোহিত টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরই কোহলির অবসর নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। সেই সময় শোনা যাচ্ছিল, কোহলিকে অবসরের বিষয়ে পুনরায় বিবেচনার আহবান জানিয়েছে বিসিসিআই। তবে সেটি প্রত্যাখ্যান করেই ১২ মে কোহলি অবসরের ঘোষণা দেন। সংবাদমাধ্যম সূত্রে খবর– অস্ট্রেলিয়া সফরের মাঝে কোহলিকে আবার অধিনায়ক করার সম্ভাবনা তৈরি হয়েছিল। কোহলিকে সেই বিষয়ে ইঙ্গিতও নাকি দেওয়া হয়েছিল। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে হারের পরই রোহিতকে সরিয়ে তাকে অধিনায়ক করার কথা বলা হয়েছিল। কিন্তু সেটা হয়নি।

আরও পড়ুনঃ   দেশে ফিরেই তামিমের মুখে বিশ্বকাপ জয়ের কথা

সেই সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকে ছিটকে যায় রোহিত শর্মার দল। এরপর আসন্ন ইংল্যান্ড সিরিজকে কেন্দ্র করেও নতুন অধিনায়ক ঘোষণা নিয়ে তোড়জোড় শুরু করে বিসিসিআই। সেই দৌড়ে শুভমান গিল এগিয়ে আছেন বলে একাধিক গণমাধ্যম জানিয়েছে। তার মানে এবারও নেতৃত্বের বিবেচনায় নেই কোহলি। সেটাই তার অবসর ঘোষণায় প্রভাব ফেলতে পারে আলোচনা চলছে। হুট করেই যে কোহলি সেই সিদ্ধান্ত নিয়েছেন এমন ইঙ্গিত মিলেছে তার রঞ্জি দলের কোচের কথায়।

দীর্ঘ সময় পর চ্যাম্পিয়ন্স ট্রফির আগমুহূর্তে রঞ্জি ট্রফিতে লাল বলের ফরম্যাট খেলতে নেমেছিলেন কোহলি-রোহিতরা। ওই সময় কোহলির ভাবনায় টেস্ট থেকে অবসরের ভাবনা ছিল না বলে স্পষ্ট মনে আছে দিল্লির কোচ শরণদীপ সিংয়ের। তিনি আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলকে বলেন, ‘কোনো ইঙ্গিত পাইনি। অন্য কারও কাছেও শুনিনি। কিছুদিন ওর সঙ্গে মেসেজে কথা হচ্ছিল। তখনও বুঝতে পারিনি ও অবসর নেওয়ার কথা ভাবছে। আইপিএলে অসাধারণ ফর্মে রয়েছে। সে বলেছিল টেস্ট সিরিজ শুরুর আগে ভারত ‘এ’ দলের হয়ে দুটো ম্যাচ খেলবে। হঠাৎ করে এই খবর শুনছি।’

আরও পড়ুনঃ   গ্রামীণফোনকে শোকজ, জরিমানা হতে পারে ৩০০ কোটি টাকা

তিনি আরও বলেন, ‘ফর্ম নিয়ে কোনো সমস্যা ছিল না। অস্ট্রেলিয়ায় শতরান করেছিল। তাতেও তৃপ্ত হয়নি। রঞ্জি ট্রফি চলার সময় আমাকে বলেছিল ইংল্যান্ডে গিয়ে ৩-৪টা শতরান করতে চায়। কারণ সে-ই দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার।’ অবশ্য লাল বলে কোহলির সাম্প্রতিক ফর্মটা অতটা ভালো ছিল না। গত ডিসেম্বর-জানুয়ারিতে পাঁচ টেস্টে তার গড় ছিল ২৩.৭৫। আউট হওয়া আট ইনিংসের মধ্যে সাতটিতেই তিনি উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন।

২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল কোহলির। সেই বছরই অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে খেলেন ১১৬ রানের দুর্দান্ত এক ইনিংস। যা ছিল তার প্রথম টেস্ট সেঞ্চুরি। ১২৩টি টেস্টে ৯,২৩০ রান রয়েছে কোহলির। গড় ৪৬.৮৫। শতরান ৩০টি, অর্ধশতরান ৩১টি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে উদ্দাম চ্যাম্পিয়ন্স লিগ উদযাপনের পর ৪ শতাধিক গ্রেপ্তার

ঈদের ছুটি শেষে অফিস খুলছে কাল

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন সমাজকল্যাণ মন্ত্রী

তানোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

রাজশাহী কলেজ অ্যালামনাস ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা সম্পূর্ণ নির্মূল করা হবে-স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১০

দেশজুড়ে আরও বাড়বে গরম, ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

১০

আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি : ট্রাম্প

১১

হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

১২

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

১৩

চুক্তি না হলে ইরানে ফের অভিযান শুরুর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র : হেগসেথ

১৪

হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ভারতের

১৫

দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১৬

বিশ্ব তামাকমুক্ত দিবসে প্রধানমন্ত্রীর বাণী

১৭

মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা, যাচাইয়ে হবে পরীক্ষা

১৮

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

নগরীতে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST