১৪ মে ২০২৫
অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় রাজশাহীতে কর্মশালা

স্টাফ রিপোর্টার : জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় রাজশাহীতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর যৌথ উদ্যোগে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

“এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেইন্জ প্রোজেক্ট”(ইসিসিসিপি)–এর আওতায় আয়োজিত এই কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা, উন্নয়ন সংগঠন, জলবায়ু ও পরিবেশ বিষয়ক বিশেষজ্ঞ, গবেষক এবং গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পিকেএসএফ-এর চেয়ারম্যান মো. জাকির আহমেদ খান। সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, এনডিসি। স্বাগত বক্তব্য প্রদান করেন পিকেএসএফ-এর উপ-মহাব্যবস্থাপক ও প্রকল্প প্রধান ড. মোস্তাফা রাশিদ হোসেন আহমেদ।

কর্মশালায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সবচেয়ে বেশি দেখা যাচ্ছে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে, বিশেষত খরা প্রবণ রাজশাহী অঞ্চলে। এখানকার কৃষি, পানি ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য এবং সাধারণ জনগণের জীবনযাত্রা জলবায়ুর পরিবর্তনে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুনঃ   ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

প্রকল্পটি স্থানীয় জনগণকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় প্রস্তুত করতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। পাশাপাশি প্রকল্পের মাধ্যমে কৃষি উৎপাদন পদ্ধতির আধুনিকায়ন, বিকল্প জীবিকা বিকাশ, পানি ব্যবস্থাপনায় টেকসই পদ্ধতি গ্রহণ এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রকল্পের কাঠামো, লক্ষ্য, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা বিষয়ে একটি বিশদ উপস্থাপনা তুলে ধরেন ড. মোস্তাফা রাশিদ হোসেন আহমেদ। তিনি বলেন, “ইসিসিসিপি প্রকল্পটি জলবায়ু অভিযোজনের একটি সম্প্রসারিত উদ্যোগ, যেখানে কমিউনিটি পর্যায়ে মানুষকে সম্পৃক্ত করে তাদের সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, রাজশাহীর পাশাপাশি দেশের আরও কয়েকটি ঝুঁকিপূর্ণ এলাকায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এতে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, কৃষি বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, এনজিও ও সিভিল সোসাইটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করা হচ্ছে।

আরও পড়ুনঃ   সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

কর্মশালায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই কেবল সরকারি উদ্যোগের মধ্যেই সীমাবদ্ধ রাখা যাবে না। এজন্য প্রয়োজন তৃণমূল জনগণের অংশগ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সম্পদ ব্যবস্থাপনায় পরিবর্তন আনা।

এছাড়া, তরুণ সমাজকে সম্পৃক্ত করে জলবায়ু শিক্ষা প্রসার এবং প্রযুক্তিনির্ভর টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেন, “জলবায়ু অভিযোজন এখন সময়ের দাবি। সরকার, উন্নয়ন সংস্থা এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সহনশীল ও টেকসই রাজশাহী গড়ে তুলতে পারি।”

কর্মশালায় অংশগ্রহণকারীরা মনে করেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব প্রতিরোধে এ ধরনের প্রকল্প এবং কর্মশালা সময়োপযোগী ও প্রয়োজনীয়। তারা আশা করেন, স্থানীয় বাস্তবতায় উপযোগী কার্যক্রম এবং সম্প্রদায়ভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত হলে প্রকল্পটি একটি কার্যকর মডেল হিসেবে প্রতিষ্ঠা পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST