৯ মে ২০২৫
অনলাইন সংস্করণ

২১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে এমন ফাইনাল

অনলাইন ডেস্ক : শেষবার কবে একটি ইতালিয়ান দল চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছিল? কিংবা যদি প্রশ্ন হয় শেষ কবে ফ্রান্সের কোনো দল ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ শিরোপা পেয়েছিল? ফুটবলের খুব একনিষ্ঠ ভক্ত না হলে উত্তর দেওয়া একটু কঠিন হওয়ার কথা।

চ্যাম্পিয়ন্স লিগের সাম্প্রতিক সময়টায় কেবলই স্পেন এবং ইংল্যান্ডের ক্লাবগুলোর রাজত্ব। মাঝে ২০২০ সালের আসর বাদ দিলে ২০১৪ সালের পর থেকে কখনও ইংল্যান্ড নয়তো স্পেনের কোনো ক্লাবের কাছে গেছে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। বড় পরিসরে চিন্তা করলে ২০১০ আসরের পর থেকে বায়ার্ন মিউনিখ ছাড়া আর কেউই চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ কিংবা স্প্যানিশ ক্লাবের দাপটে ভাগ বসাতে পারেনি।

আরও পড়ুনঃ   হাম-রুবেলা টিকাদানে রাসিকের শতভাগ সফলতা

তবে এবার সেই চক্র ভাঙছে তা নিশ্চিত। বার্সেলোনাকে নাটকীয় এক সেমিফাইনালে হারিয়ে ২০২৫ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। আর আর্সেনালকে বিদায় করে ফাইনালের টিকিট পেয়েছে ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)।

এর এরই মাধ্যমে নিশ্চিত হলো ২১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে থাকছে না জার্মানি, ইংল্যান্ড কিংবা স্পেনের কোনো ক্লাব। সবশেষ ২০০৪ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল এমন দৃশ্যের স্বাক্ষী হয়েছিল। সেবার পর্তুগালের ক্লাব পোর্তো এবং ফ্রেঞ্চ লিগের ক্লাব মোনাকো অংশ নিয়েছিল ফাইনালে।

আরও পড়ুনঃ   দেশে ৩৪ লাখ শিশু রাস্তায় জীবনযাপন করছে : গবেষণা

আর ২০২৫ সালের এই ফাইনাল দিয়েই যেকোনো এক দেশের দীর্ঘ অপেক্ষার শেষ হবে। ২০১০ সালে সবশেষ ইতালিয়ান ক্লাব হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল এই ইন্টার মিলানই। সেবার বায়ার্ন মিউনিখকে তারা হারিয়েছিল ২-০ গোলে। আর ফ্রান্স থেকে একমাত্র দল হিসেবে অলিম্পিক মার্শেই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল ১৯৯৩ সালে। জার্মানিতেই তারা শিরোপা জিতেছিল এসি মিলানকে হারিয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST