৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

সংঘাতের মাঝে পিএসএল নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিবৃতি

অনলাইন ডেস্ক : মধ্যরাতে পাকিস্তানের ৯ জায়গায় মিসাইল হামলা চালাল ভারত। বিগত কয়েক সপ্তাহের উত্তেজনাকর পরিস্থিতির মাঝে সবচেয়ে বড় পদক্ষেপ ছিল এটাই। এতে পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জন। আবার বিপরীতে ভারতের ৫টি বিমান ধ্বংস করার দাবি উঠিয়েছে পাকিস্তান।

দুই দেশের এমন সংঘাতের মাঝে শঙ্কায় পড়েছে ক্রীড়াঙ্গন। ভারত এবং পাকিস্তান দুই দেশেই চলছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর। যেখানে মাঠের খেলা ক্রিকেট নিয়ে ব্যস্ত সারা বিশ্ব থেকে আসা নামী ক্রিকেটাররা। চলমান এই সংঘাতের মাঝে ক্রিকেটের অবস্থা কেমন হবে, তা নিয়েও আছে জল্পনা-কল্পনা।

আরও পড়ুনঃ   ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এরইমাঝে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। পিসিবি তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে পিএসএল তার নির্ধারিত সূচি মেনেই চলবে। আজ সন্ধ্যায় সূচি অনুযায়ীই মাঠে নামবে ইসলামাবাদ ইউনাইটেড এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটেই যথারীতি টস হবে।

বর্তমানে পিএসএল অবস্থান করছে রাওয়ালপিন্ডিতে। সেখানে চারদিনের জন্য থাকবে ফ্র্যাঞ্চাইজ এই আসর। এরপর ১১ তারিখের ম্যাচ হবে মুলতানে। রাওয়ালপিন্ডিতেই হবে প্রথম কোয়ালিফায়ার। এরপর এলিমিনেটর, দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনালের আয়োজক হবে লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়াম।

এদিকে সংঘাতের এই সময়ে পিএসএলে অবস্থানরত দুই ক্রিকেটারের প্রতি সতর্ক দৃষ্টি রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পিএসএলে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বিসিবি। বোর্ড সভাপতি ফরুক আহমেদ ব্যক্তিগতভাবেও বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসির ও রিশাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন, যাতে খেলোয়াড়রা মানসিকভাবে শান্ত ও নিরাপদ বোধ করেন।

আরও পড়ুনঃ   তিতুমীরের শিক্ষার্থীদের আবারও রেললাইন অবরোধ

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে বিসিবি, যাতে সব ধরনের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST