১ মে ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে শ্রমিক কল্যান ফেডারেশনের আয়োজনে মে দিবস পালন

সাইদ সাজু, তানোর : “শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের সকল স্থরে শ্রমিক অধিকার নিশ্চিতের লক্ষ্যে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উদ্‌যাপন উপলক্ষে রাজশাহীর তানোরে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন তানোর উপজেলা শাখার আয়োজনে মহান মে দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে তানোর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে গোল্লা পাড়া বাজারসহ প্রধান প্রধান সকড় পদক্ষিন শেষে তানোর থানা মোড়ে সমাবেশের অনুষ্ঠিত হয়। র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন।

আরও পড়ুনঃ   শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাবিতে পোষ্য কোটা বাতিল

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের তানোর উপজেলা শাখার সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে তানোর থানা মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শ্রমিক কল্যান ফেডারেশন সহ সেক্রেটারি এ্যাডভোকেট আব্দুল কাদের। উপস্থিত ছিলেন তানোর পৌর সভাপতি আজাহার আলী সরদার, রিকশা ভ্যান শ্রমিক নেতা হাবিবুর রহমান, ফার্নিচার শ্রমিক নেতা মোতালেব হোসেন, মোজাম্মেল হক। মুন্ডমালা পৌর সভাপতি আব্দুস শুকুর, বাধাইড় ইউপি সভাপতি এনায়েতুল্লাহ, পাচন্দর ইউপি সভাপতি সাদিকুল ইসলাম, তালন্দ ইউপি সভাপতি আলফাজ, কলমা ইউপি সভাপতি আব্দুল করিম, কামারগায় ইউপি সভাপতি দুলাল সরদার, সরঞ্জার ইউপি সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ। এসময় তানোর উপজেলার বিভিন্ন এলাকার শতশত বিভিন্ন শ্রেনী পেশার শ্রমিকগন অংশ গ্রহন করেন।

আরও পড়ুনঃ   সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ওয়াকার-উজ-জামান

অপর দিকে তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে পৃথক ভাবে র‍্যালি ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন, তানোর উপজেলা বিএনপি সাবেক আহবায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রেনী পেশার শ্রমিকগন ও স্থানীয় গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

১০

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

১১

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১২

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

১৩

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

১৪

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১৫

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১৭

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

২০

Design & Developed by: BD IT HOST