১ মে ২০২৫
অনলাইন সংস্করণ

নগরীতে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ: মূল হোতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে এক প্রতারককে স্থানীয় জনতার সহায়তায় গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি জিল্লুর রহমান (৩৫) রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার মন্ডলবাড়ী গ্রামের মো. ইসলাম মণ্ডলের ছেলে। বর্তমানে সে নগরীর বোয়ালিয়া থানার দড়িখরবোনা ভাটাপুকুর এলাকায় বসবাস করছে।

ঘটনার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. নুরুজ্জামান তানিম “Job news in Rajshahi” নামক একটি ফেসবুক গ্রুপে “Best Safaa Ltd.” নামের একটি প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপন দেখতে পান। বিজ্ঞাপনে উল্লেখ ছিল, প্রতিষ্ঠানটি রাজশাহীতে বিভিন্ন পদে ২০ জন কর্মী নিয়োগ দেবে এবং এতে কোনো ঘুষ বা জামানতের প্রয়োজন নেই।

আরও পড়ুনঃ   নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৮ জন

বিজ্ঞাপনে দেওয়া ঠিকানানুযায়ী তানিম গত ৩০ এপ্রিল সকাল ১০টায় মহানন্দা স্কুল অ্যান্ড কলেজ, উপশহর-২, হোল্ডিং নং-১২-তে উপস্থিত হন। সেখানে আরও কয়েকজন চাকরি প্রার্থী ভাইভা দিতে আসেন। ভাইভা বোর্ডে উপস্থিত আসামি জিল্লুর রহমান তানিমকে মৌখিকভাবে চাকরির আশ্বাস দেন এবং জামানত বাবদ ১০ হাজার টাকা দাবি করেন।

তানিম বিষয়টি সন্দেহজনক মনে করলে অন্য চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলেন এবং তারাও একই অভিজ্ঞতা শেয়ার করেন। এমনকি দু’জন প্রার্থী স্বীকার করেন, তারাও আসামিকে ১০ হাজার টাকা করে দিয়েছেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ‘ডেভিল হান্ট ফেইজ-২’- এ ১ জনসহ মোট গ্রেপ্তার ১৯

পরবর্তীতে উপস্থিত সকলে মিলে আসামিকে আটক করে থানা পুলিশকে খবর দেন। বোয়ালিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিল্লুর রহমানকে গ্রেপ্তার করে হেফাজতে গ্রহণ করেন। জিজ্ঞাসাবাদে আসামি প্রতারণার কথা স্বীকার করেন।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST