২৮ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস: পরিদর্শন করলেন ইউএনও

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহী বাগমারায় টিউবয়েলের মুখ দিয়ে বের হচ্ছে গ্যাস। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবরটি ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। যারাই শুনেছেন তারা নিজ চোখে দেখতে ছুটে যাচ্ছেন সেখানে। ঘটনাটি ঘটেছে উপজেলার সোনাডাঙ্গা ইউনিয়নের সোনাডাঙ্গা গ্রামের আব্দুস সালামের বাড়িতে।

টিউবয়েলের মধ্যে থেকে গ্যাস বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে আব্দুস সালামের পরিবারের লোকজন। ২০- ২৫ বছর আগে খাবার পানির ব্যবস্থায় বাড়িতে টিউবওয়েল বোরিং করে সালাম । হঠাৎ করেই তিন থেকে চার মাস আগে পানি ওঠা বন্ধ হয়ে যায় ঐ টিউবয়েলে।

পানির পরিবর্তে বের হতে থাকে মিথেন জাতীয় গ্যাস। পরে সেখানে ম্যাচের কাঠি মারলে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। পরে বিষয়টি নিয়ে স্থানীয় চেয়ারম্যান সাবেক অধ্যক্ষ আজাহারুল হকের সাথে কথা বলেন আব্দুস সালাম। পরে সেখানে দেখতে যান চেয়ারম্যান আজাহারুল হক।

আরও পড়ুনঃ   জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা

নিজে দেখার পরেই উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন তিনি। এরপরেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। সোমবার বিকেলে সাড়ে ৫টার দিকে সোনাডাঙ্গা মৎস্য পাড়া আব্দুস সালামের বাড়ির সেই নলকূপের কাছে গেলে ঘটনার সত্যতা পান। পরে ম্যাচ লাইটের মাধ্যমে আগুন ধরিয়ে দিলে দেখা যায় আগুন জ্বলার দৃশ্য।

প্রতিদিনই কেউ না কেউ আসছে এই আগুন দেখতে। এই গ্যাসের কারণে চার মাস থেকে আর ওই টিউবয়েলে পানি উঠছে না। এখন অন্য জায়গা থেকে তারা খাবার পানির সংগ্রহ করছে। বাড়ির মালিক আব্দুস সালাম চট্টগ্রামে রিক্সা চালিয়ে সংসার পরিচালনা করেন। গ্যাস বের হওয়ার কথা শুনে তিনি বাড়িতে আসেন বলে জানিয়েছেন।

সোনাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান সাবেক অধ্যক্ষ আজাহারুল হক বলেন, আমাদের এলাকায় এটিই প্রথম। এর আগে এরকম ঘটনা ঘটেনি। সে কারণে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি। পরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ   বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার : স্বরাষ্ট্রমন্ত্রী

উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান বলেন, এত গভীরে কি আছে সেটি বলা যাচ্ছে না। যেহেতু মাটির নিচে অনেক কিছুই চাপা পড়ে থাকে সেগুলো পচেও এইভাবে গ্যাসের সৃষ্টি হতে পারে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অনেক জায়গায় টিউবয়েলের মুখ দিয়ে এভাবে গ্যাস বের হতে দেখা গেছে। তবে কিছুদিন পরে আবার সেটি বন্ধ হয়ে যায়। যেহেতু টিউবয়েলের মুখ দিয়ে বের হওয়া গ্যাসে আগুন দিলেই দাউ দাউ করে জ্বলে উঠছে সেজন্য পরিবারের লোকজনদের সতর্ক করা হয়েছে। কেউ যেন এখানে আগুন ধরিয়ে না দেয়। যেহেতু প্রাকৃতিক মিথেন জাতীয় গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে গ্যাস বিশেষজ্ঞদের সহায়তায় দেখতে হবে এটি আসলেই গ্যাস কিনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাজ্জাক, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST