২৮ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

কার্তিকের সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝেই তৃতীয় সন্তানের মা শ্রীলীলা

অনলাইন ডেস্ক : অনুরাগ বসুর পরিচালনায় ‘আশিকি থ্রি’ সিনেমায় জুটি বাঁধছেন কার্তিক আরিয়ান ও শ্রীলীলা। এই খবর প্রকাশ্যে আসতেই দর্শকমহলে উত্তেজনা ছড়িয়েছে নতুন জুটি।

এই ছবিতে শ্রীলীলার সঙ্গে জুটি বাঁধতে গিয়ে নাকি বাস্তবেও নায়িকার প্রেমে পড়েছেন কার্তিক। বলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে সেই খবর।

যদিও এই মুহূর্তে নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কার্তিক-শ্রীলীলার দুজনের কেউ। তবে নেটিজেনরা নতুন এই জুটিকে নিয়ে নানা জল্পনায় মেতে উঠেছেন।

আরও পড়ুনঃ   একসঙ্গে তিন মেয়ের জন্য পাত্র চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিলেন জাদুকর পিসি সরকার

সেই জল্পনার মাঝেই ঘরে নতুন অতিথি আনলেন শ্রীলীলা। বিয়ের আগেই দুই সন্তানের মা ছিলেন অভিনেত্রী। এবার তৃতীয় সন্তানকেও যুক্ত করলেন পরিবারে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ের সঙ্গে আদুরে ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। শিশুটিকে দত্তক নিয়েছেন তিনি। এর আগেও দুই সন্তানকে দত্তক নেন শ্রীলীলা।

২০২২ সালে তিনি একটি অনাথ আশ্রমে গিয়েছিলেন। সেখানেই দেখা পান দুই সন্তান গুরু ও শোভিতার। পরে অভিনেত্রী জানান, দেখামাত্র বিশেষ ক্ষমতাসম্পন্ন দুই শিশুর প্রতি মায়া জন্মায় তার। মনে হয়, দত্তক নিলে দুই শিশুর জীবন আরও উন্নত হতে পারে। সেই অনুভূতিই তাকে বিয়ের আগে দুই সন্তানের মায়ের আসনে বসিয়েছে।

আরও পড়ুনঃ   ভারত সফর বাতিল শাকিরার

এখন তৃতীয়বারের মতো আরও একটি শিশুর দত্তক নিয়েছেন অভিনেত্রী। ফলে মাত্র ২৩ বছর বয়সেই তিন সন্তানের মা হলেন শ্রীলীলা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST