২৬ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে পানবরজ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার,দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর উপজেলায় একটি পানবরজ থেকে রাসেল মোল্লা (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার শ্যামপুর গ্রামে তার চাচা আব্বাস মোল্লার পানবরজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মরদেহটি বরজের ছাউনির বাঁশের সঙ্গে রশি দিয়ে ঝুলিয়ে রাখা ছিল। তবে তার দুই পা মাটিতে লেগে ছিল, যা ঘটনাটি নিয়ে সন্দেহ তৈরি করেছে।

নিহত রাসেল মোল্লা ওই গ্রামের নাছের মোল্লার ছেলে। তিনি নিজেই পানচাষ করতেন। শুক্রবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরদিন সকালে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে চাচার পানবরজে গিয়ে তার মরদেহ দেখতে পান।

আরও পড়ুনঃ   ঈদের ফিরতি যাত্রায় রেলযাত্রীদের মাস্ক পরিধানের অনুরোধ

রাসেলের চাচাতো ভাই রিপন মোল্লা বলেন, “রাসেল খুবই ভালো ছেলে ছিল। কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে আমরা মনে করি। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।”

স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, “রাসেলের পরিবার সুখী পরিবার হিসেবে পরিচিত। সে কারও সঙ্গে বিরোধে জড়িত ছিল না। ঘটনাটি আমরা কিছুতেই মেনে নিতে পারছি না।”

আরও পড়ুনঃ   বাগমারার এমপি এনামুল হকের ঘনিষ্ঠ যুবলীগ নেতা আল মামুন গ্রেপ্তার

দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি হত্যা, তা নিশ্চিত হতে ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের ফলাফলের অপেক্ষা করতে হবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST